সকালের নাশতায় যেভাবে বানাবেন মিটবল কারি

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ১০:০০ এএম

সকালের নাশতায় আলু ভাজি বা ডিম ভাজি অনেকের কাছে একঘেয়েমি লাগে। সকালের খাবারে তাই একটু ভিন্ন স্বাদ চাই। গরম গরম পরোটা বা টোস্টের সঙ্গে ডিম আর মিটবলের এই রেসিপিটি হতে পারে আপনার দিনের শুরুটা একটু বেশি উৎসবমুখর। পুষ্টিগুণে ভরপুর এই পদটি বানানো যেমন সহজ, খেতেও তেমনই দারুণ। রইল রেসিপি।

পরোটা বা টোস্টের সঙ্গে দারুণ হতে পারে মিটবলের এই কারি। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

গরুর কিমা ২০০ গ্রাম, আদা-রসুন বাটা ১ চা-চামচ, লবণ ১/২ চা-চামচ (স্বাদমতো), গোল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, রান্নার তেল ১/২ টেবিল চামচ (হাত মাখানোর জন্য), পেঁয়াজ (পাতলা কাটা) ১টি ছোট, আলু (কিউব করে কাটা) ১টি বড় এবং হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ (স্বাদমতো)।

এছাড়াও লাগবে জিরা (ভাজা ও গুঁড়া করা) ১/২ চা-চামচ, পাপরিকা গুঁড়া ১/২ চা-চামচ, পানি ৩-৪ টেবিল চামচ, ডিম ৩-৪টি, তেল ২ টেবিল চামচ, লেবুর রস দেড় টেবিল চামচ, রসুন (কুচি করা) ২ কোয়া, লাল মরিচ গুঁড়া (ভাজা বা মোটা গুঁড়া) ১/২ চা-চামচ এবং পার্সলি (কুচি করা) ২ টেবিল চামচ।

যেভাবে বানাবেন

একটি পাত্রে কিমার সঙ্গে আদা-রসুন বাটা, লবণ, গোল মরিচ গুঁড়া ও ভুট্টার আটা মিশিয়ে ভালোভাবে মেখে নিন। হাতে সামান্য তেল মেখে ছোট ছোট ১০ গ্রাম ওজনের বল তৈরি করুন।

একটি তেল মাখানো ফ্রাইংপ্যানে বলগুলো দিয়ে অল্প আঁচে ৩–৪ মিনিট হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। একই প্যানে আবার তেল দিয়ে পেঁয়াজ ও আলু দিয়ে মাঝারি আঁচে ২–৩ মিনিট ভাজুন।

এরপর দিন পিঙ্ক সল্ট, জিরা ও পাপরিকা গুঁড়া। ভালোভাবে মেশান। পানি দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে ৫–৬ মিনিট রান্না করুন, যতক্ষণ না আলু নরম হয়।

এবার ভাজা মিটবলগুলো দিন, মিশিয়ে নিন। উপর থেকে ডিমগুলো ফাটিয়ে দিন এবং ঢেকে দিন। অল্প আঁচে এক মিনিট রান্না করুন।

এবার একটি আলাদা পাত্রে তেল, লেবুর রস, রসুন, লাল মরিচ ও পার্সলি মিশিয়ে নিন। এই মিশ্রণটি ফ্রাইংপ্যানে দিন, ঢেকে রেখে আরও ২–৩ মিনিট রান্না করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর