ভাত আর চকলেটে হবে মজার ডেজার্ট, রইল রেসিপি

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:০০ এএম

মিষ্টিপ্রেমীদের জন্য এমন কিছু রেসিপি আছে, যেগুলো একবার চেখে দেখলেই মন ভালো হয়ে যায়। সেরকমই একটি নতুন স্বাদের মিষ্টি পদ হলো চকলেট রাইস মুস। ভাত আর দুধ-চকোলেটের তৈরি এই মুস খেতে যেমন দারুণ, বানাতেও তেমনি সহজ। অতিথি আপ্যায়ন হোক কিংবা নিজের জন্য একটু বিশেষ কিছু, এই মিষ্টি রাখতে পারেন তালিকায়। রইল রেসিপি।

যা যা লাগবে

  • দুধ ১ কাপ
  • মিল্ক চকলেট ১৫০ গ্রাম
  • কফি পাউডার আধা চা-চামচ
  • ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ
  • সেদ্ধ চাল বা ভাত ১ কাপ
  • কোকো পাউডার পরিমাণমতো
  • চিনি স্বাদমতো
  • পুদিনা পাতা সাজানোর জন্য

বাচ্চা থেকে বড়, চকলেটপ্রেমীদের মনে এই ডেজার্ট কিন্তু সহজেই জায়গা করে নেবে।  ছবি: ইনডিপেনডেন্ট

যেভাবে বানাবেন

প্রথমে একটি সসপ্যানে দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। চুলা থেকে নামিয়ে গরম দুধে দিন মিল্ক চকলেট, কফি পাউডার ও ভ্যানিলা এসেন্স যোগ করুন। ভালভাবে ফেটিয়ে নিন, যতক্ষণ না চকলেট পুরোপুরি গলে যায়। এবার মিশ্রণটি একটু ঠান্ডা হতে দিন।

একটি ব্লেন্ডিং জারে সেদ্ধ চাল বা ভাত আর চকলেট মিশ্রণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন, যতক্ষণ না এটি মোলায়েম হয়ে আসে। ব্লেন্ড করা মিশ্রণ একটি পাইপিং ব্যাগে ভরে নিন। এবার পরিবেশনের গ্লাসে বা কাপসে মুস ঢালুন। হালকা টোকা দিয়ে ভেতরের বাতাস সরিয়ে নিন। রেফ্রিজারেটরে রাখুন ২ ঘণ্টা বা জমে যাওয়া পর্যন্ত। সার্ভ করার আগে ওপর থেকে ছিটিয়ে দিন কোকো পাউডার। আর সাজিয়ে দিন পুদিনা পাতায়।

যদি চকলেট যথেষ্ট মিষ্টি না হয়, তবে গরম দুধে পরিমাণমতো চিনি মিশিয়ে নিতে পারেন। পুরো মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিন যেন চিনি গলে যায়। আর ভিন্ন স্বাদের মিষ্টি খেতে চাইলে একবার চেখে দেখতে পারেন এই চকলেট রাইস মুস।

বাচ্চা থেকে বড়, চকলেটপ্রেমীদের মনে এই ডেজার্ট কিন্তু সহজেই জায়গা করে নেবে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর