বিকেলের নাশতায় বানাতে পারেন কর্ন-আলু পাকোড়া, রইল রেসিপি

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮:২৪ পিএম

বিকেলের নাস্তা হোক বা অতিথি আপ্যায়ন, কর্ন-আলু পাকোড়া তৈরি করা যায় সহজেই। আর খেতেও দারুণ মজার। রেসিপিটিতে ব্যবহার হয়েছে মিষ্টি কর্ন, আলু আর নানান মসলা। যা তৈরি করে একেবারে পারফেক্ট কড়কড়ে পকোড়া। রইল রেসিপি।

যা যা লাগবে

  • কর্ন দেড় কাপ
  • পেঁয়াজ (পাতলা করে কাটা) ২টি
  • আলু (জুলিয়েন কাট) ১টি
  • বেসন ১ কাপ (চালুনো)
  • ভুট্টার আটা ২ টেবিল-চামচ
  • কাঁচা মরিচ (কুচানো) ২-৩টি
  • কারি পাতা ১২-১৫টি
  • ধনেপাতা কুচি ১ মুঠো
  • আদা-রসুন বাটা ১/২ টেবিল-চামচ
  • লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ (বা স্বাদমতো)
  • আজওয়াইন ১/২ চা-চামচ
  • ধনে (ভাজা ও গুঁড়া করা) ১/২ টেবিল-চামচ
  • লবণ ১ চা-চামচ
  • জিরা (ভাজা ও গুঁড়া করা) ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • পানি ১/২ কাপ
  • তেল ভাজার জন্য
  • চাট মসলা পরিবেশনের জন্য

যেভাবে বানাবেন

একটি বড় বাটিতে কর্ন, পেঁয়াজ, আলু, বেসন, ভুট্টার আটা, কাঁচা মরিচ, কারিপাতা, ধনে পাতা, আদা-রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, আজওয়াইন, ধনে গুঁড়া, লবণ, জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটি এমনভাবে গড়ে তুলুন যাতে এটি হাতে তুলে পকোড়া বানানোর মতো হয়। না অতিরিক্ত পাতলা, না অতিরিক্ত শুকনো।

একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে পকোড়াগুলো ছেড়ে দিন। প্রতিটি পকোড়া যেন সোনালি ও মচমচে হয়, সেদিকে খেয়াল রাখুন। তেল থেকে তুলে টিস্যু পেপারে রাখুন যেন অতিরিক্ত তেল শুষে যায়। শেষে একটু চাট মসলা ছিটিয়ে পরিবেশন করুন পুদিনা চাটনি বা টমেটো সসের সঙ্গে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর