টিফিনে দিতে পারেন ট্রায়াঙ্গল পিৎজা পরোটা

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:০০ পিএম

ছোটদের স্কুল ব্যাগে শুধু বই নয়, দরকার হয় এক বাটি ভালোবাসাও। সেই ভালোবাসা যদি হয় লাঞ্চবক্সে গরম গরম পিৎজা পরোটা, তবে তো কথাই নেই। মজাদার এই ট্রায়াঙ্গল পিৎজা পরোটা বানাতে খুব বেশি ঝামেলা নেই, আর খেতে? একেবারে জিভে জল আনা! চলুন দেখে নিই কীভাবে তৈরি করবেন এই ব্যতিক্রমধর্মী রেসিপি।

উপকরণ

মায়ো সস তৈরির জন্য লাগবে ক্রিম ৩ টেবিল চামচ, মেয়োনেজ ৩ টেবিল চামচ, গার্লিক পাউডার ১/২ চা-চামচ, লবণ ১/৪ চা-চামচ (স্বাদমতো), শুকনো অরিগানো ১/৪ চা-চামচ, পাপরিকা গুঁড়া এক চিমটি এবং লেবুর রস ১ চা-চামচ। চিকেন প্রস্তুত করার জন্য লাগবে সয়াবিন তেল ১ টেবিল চামচ, হাড় ছাড়া মুরগির ছোট টুকরো ২০০ গ্রাম, আদা-রসুন বাটা ১ চা-চামচ, ফেটানো টক দই ২ টেবিল চামচ, তন্দুরি/টিক্কা মসলা ১ টেবিল চামচ এবং জিরা গুঁড়া ১/২ চা-চামচ।

টপিংগুলো ভেতরে দিযে ভাঁজ করতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

ডো তৈরির জন্য লাগবে গমের ময়দা ২ কাপ (চালনিতে ছাঁকা), লবণ ১/২ চা-চামচ, শুকনো অরিগানো ১/২ চা-চামচ, লাল মরিচ গুঁড়া ১/৪ চা-চামচ (ঐচ্ছিক), ঘি ২ চা-চামচ, গরম পানি ১ কাপ (প্রয়োজনমতো), ঘি ১/২ চা-চামচ (ময়দা গুলে নেওয়ার পর গ্রিজ করার জন্য)। এছাড়াও লাগবে পিৎজা সস ১/২ টেবিল চামচ, চেডার ও মোজারেলা চিজ পরিমাণমতো (ঘরে কুরিয়ে নিন), পেঁয়াজ ছোট কিউব করে কাটা, ক্যাপসিকাম ছোট কিউব করে কাটা, ব্ল্যাক অলিভ পাতলা করে কাটা এবং সয়াবিন তেল ২ চা-চামচ।

যেভাবে তৈরি করবেন

একটি বাটিতে ক্রিম, মায়োনেজ, রসুন গুঁড়া, লবণ, অরেগানো, পাপরিকা ও লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। চাইলেই এটি রেফ্রিজারেটরে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

পাশগুলোতে হালকা পানি দিয়ে আটকে দিতে হবে। ছবি: ইনডিপেনডেন্ট

প্যানে তেল গরম করে মুরগির টুকরো ও আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপর টক দই, টিক্কা মসলা ও জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে দিন। ঢেকে অল্প আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। শেষে ঢাকনা খুলে পানি শুকিয়ে নিন। ঠান্ডা হতে দিন।

একটি বাটিতে গমের ময়দা, লবণ, অরেগানো, মরিচ গুঁড়া ও ঘি মিশিয়ে নিন। এরপর ধীরে ধীরে গরম পানি দিয়ে মিশিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিন। ৫ মিনিট রেখে দিয়ে আবার ভালোভাবে মেখে নিন। চাইলে সাধারণ ময়দাও ব্যবহার করা যায়। পরে ঘি মেখে ৩০ মিনিট রেখে দিন। শেষে আবার মেখে নিন।

প্রতিটি পরোটার জন্য ৬০ গ্রাম করে ডো ভাগ করে বল বানিয়ে নিন। শুকনো ময়দা ছড়িয়ে বেলুন (৫ ইঞ্চি চওড়া করে)।

বেলানো পরোটার ওপর প্রথমে পিৎজা সস লাগান। এরপর চিজ, রান্না করা চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, জলপাই এবং মায়ো সস দিন। এবার ত্রিভুজ আকারে ভাঁজ করে চারপাশে পানি লাগিয়ে সিল করে নিন।

তাওয়ায় তেল গরম করে মাঝারি আঁচে পরোটার সব দিক ভালোভাবে সোনালি করে ভেজে নিন। এইভাবে ১০-১২টি পরোটা তৈরি করা যাবে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর