সহজেই বানান ক্রিসপি চিকেন বার্গার, রইল রেসিপি

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৪:০০ পিএম

বার্গার বাইরে থেকে না এনে ঘরেই বানাতে পারেন। তার জন্য লাগবে পিটা বান আর ক্রিসপি চিকেন। সবই বানাতে পারেন ঘরে। ঝাল, মিষ্টি আর নরম-মচমচে স্বাদের এই রেসিপি ছোট-বড় পরিবারের সবার পছন্দ হবে। শুধু একটু সময় আর কিছু উপকরণ থাকলেই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু খাবারটি। রইল রেসিপি।

যা যা লাগবে

ক্রিসপি চিকেনের জন্য লাগবে দুধ ৩/৪ কাপ, লেবুর রস ১-২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ (স্বাদমতো), লবণ ১/২ চা-চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, গার্লিক পাউডার ১ চা-চামচ, চিকেন পাউডার ১ চা-চামচ, পাপরিকা গুঁড়া ১/২ চা-চামচ, মিক্সড হার্বস ১ চা-চামচ, অনিয়ন পাউডার ১ চা-চামচ, ডিম ১টি, চিকেন ফিলে ৩৫০ গ্রাম, ময়দা ১ কাপ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ এবং ভাজার জন্য তেল।

শিশুর টিফিনে দিতে পারেন মজার এই খাবারটি। ছবি: ইনডিপেনডেন্ট

পিটা বান তৈরির জন্য লাগবে গরম পানি ৩/৪ কাপ, ক্যাস্টার সুগার ১/২ টেবিল চামচ, ইস্ট ২ ও ১/২ টেবিল চামচ, ময়দা (চেলে নেওয়া) ৩ কাপ, লবণ দেড় চা-চামচ, তেল ১ ও ২ চা-চামচ এবং প্রয়োজন মতো গরম পানি। আর সাজানোর জন্য লাগবে হানি মাস্টার্ড সস, লেটুস পাতা কুচি, চিলি গার্লিক সস এবং ফ্রেঞ্চ ফ্রাই।

যেভাবে বানাবেন

ক্রিসপি চিকেনের জন্য একটি বাটিতে দুধ ও লেবুর রস মিশিয়ে রাখুন ৫ মিনিট, এতে তৈরি হবে বাটারমিল্ক। তাতে দিন লাল মরিচ গুঁড়া, লবণ, জিরা, রসুন ও অনিয়ন পাউডার, পাপরিকা, চিকেন পাউডার, মিক্সড হার্বস, ডিম। সব ভালোভাবে ফেটিয়ে নিন। এতে চিকেন ফিলে দিয়ে মাখিয়ে নিন, ১৫ মিনিট ম্যারিনেট করতে দিন। আলাদা বাটিতে ময়দা ও লবণ মিশিয়ে চিকেনের টুকরোগুলো ময়দায় গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে চিকেন ভাজুন যতক্ষণ না তা সোনালি আর মচমচে হয়।

এবার পিটা বান তৈরির পালা। তার জন্য গরম পানিতে চিনি ও ইস্ট মিশিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। এরপর ময়দা, লবণ, তেল মিশিয়ে নিয়ে সামান্য গরম পানি দিয়ে মাখাতে থাকুন যতক্ষণ না নরম ডো হয়। তেলে হাতে মেখে ডো মসৃণ করে এক ঘণ্টা ঢেকে রেখে দিন। এক ঘণ্টা পর আবার ডো মেখে ছোট ছোট বল তৈরি করে রুটি মতো বেলে নিন। ঢেকে আবার ১৫ মিনিট রাখুন। ননস্টিক তাওয়ায় ঢেকে দুই পাশ ৫–৬ মিনিট করে কম আঁচে সেঁকে নিন।

পিটা বান মাঝখান থেকে কেটে নিন। নিচের অংশে হানি মাস্টার্ড সস লাগিয়ে দিন। তার ওপর লেটুস, এরপর ক্রিসপি চিকেন রাখুন। এরপর চিলি গার্লিক সস দিয়ে ঢেকে দিন উপরের অংশ। ব্যস তৈরি হয়ে গেল মজার ক্রিসপি চিকেন বার্গার। ফ্রেঞ্চ ফ্রাই ও বাড়তি সসের সঙ্গে পরিবেশন করুন।

টিপস:

  • চাইলে চিকেন আগে থেকেই ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন।
  • পিটা বানও আগে তৈরি করে হালকা টোস্ট করে রাখা যায়।

রান্না ঘরেই তৈরি হোক বাইরের মতো সুস্বাদু খাবার। স্বাস্থ্যকর, মজাদার আর উপাদেয় এই ক্রিসপি চিকেন বার্গার আপনার রান্নার তালিকায় আজই যোগ করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর