দাগিং বেলেঙ্গাস, ভাতের সঙ্গে দারুণ এক পদ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বাদপ্রীতির সঙ্গে মিল আছে আমাদের রান্নার। ঝাল-মসলাদার স্বাদের পাশাপাশি থাকে সসের আলাদা টান। এমনই এক জনপ্রিয় পদ হলো দাগিং বেলেঙ্গাস। গরুর মাংস, নানা সস আর মসলার মিশ্রণে তৈরি এই খাবার ভাত কিংবা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। ঘরেই সহজ উপকরণে বানিয়ে ফেলতে পারেন এটি। রইল রেসিপি।

উপকরণ

  • গরুর মাংস (হাড়ছাড়া, পাতলা স্লাইস, ফ্যাটসহ) ৫০০ গ্রাম
  • পেঁয়াজ ১টি (ছোট)
  • রসুন ৫-৬ কোয়া
  • আদা ১ ইঞ্চি টুকরা
  • পানি প্রয়োজনমতো
  • লবণ স্বাদমতো
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • রান্নার তেল ৩ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • সয়া সস ৩ টেবিল চামচ
  • সুইট চিলি সস ৪ টেবিল চামচ
  • অয়েস্টার সস ২ টেবিল চামচ
  • পেঁয়াজ রিং ১টি (ছোট)
  • গাজর (জুলিয়েন কাটা) ১/৪ কাপ
  • ফ্রেঞ্চ বিনস ৪-৫টি
  • শুকনা লাল মরিচ ২টি
  • কাঁচা মরিচ ২টি

প্রস্তুত প্রণালী

প্রথমে পেঁয়াজ, রসুন, আদা আর সামান্য পানি দিয়ে মিহি পেস্ট করে রাখুন।

একটি ওয়াকে মাংস ও পানি দিয়ে জ্বাল দিন। উপরে জমে ওঠা ফেনা তুলে ফেলুন। এবার লবণ দিয়ে ঢেকে দিন। কম আঁচে প্রায় আধঘণ্টা রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়।

এবার হলুদ গুঁড়া আর তেল দিয়ে মাঝারি আঁচে ভাজুন। তার মধ্যে দিন তৈরি করা পেঁয়াজ-আদা-রসুনের পেস্ট। নাড়তে থাকুন যতক্ষণ না মসলা শুকিয়ে তেল আলাদা হয়ে আসে।

এবার যোগ করুন গোলমরিচ গুঁড়া, সয়া সস, সুইট চিলি সস আর অয়েস্টার সস। উচ্চ আঁচে ১-২ মিনিট নেড়ে নিন। সবশেষে পেঁয়াজ রিং, গাজর, ফ্রেঞ্চ বিনস, শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিন।

গরম গরম সাদা ভাত কিংবা রুটির সঙ্গে দাগিং বেলেঙ্গাস পরিবেশন করুন। চাইলে উপরে সামান্য ভাজা পেঁয়াজ ছিটিয়ে দিতে পারেন। এতে স্বাদে আসবে বাড়তি ঘ্রাণ।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর