এক প্যানে ক্রিস্পি আলু ও ডিম, রইল রেসিপি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম

সকালের নাশতা হোক বা বিকেলের টিফিন, ডিম আর আলুর জুটি কখনো নিরাশ করে না। সহজ উপকরণে, একেবারে এক প্যানে তৈরি করা যায় এই সুস্বাদু খাবার। খাস্তা আলু, চিজ আর মসলার স্বাদে ভরে উঠবে পুরো প্লেট। রইল রেসিপি।

যা যা লাগবে

  • ডিম ৩টি
  • গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ
  • হিমালয়ান পিঙ্ক সল্ট ১/৪ চা–চামচ
  • রান্নার তেল ২ টেবিল চামচ
  • বড় আলু ১টি (পাতলা স্লাইস করা)
  • পিঙ্ক সল্ট ১ চিমটি
  • গোলমরিচ গুঁড়া ১ চিমটি
  • মজারেলা চিজ (কুঁচি করা) পরিমাণমতো
  • টাটকা পার্সলে কুঁচি ১ মুঠো
  • শুকনা লাল মরিচের গুঁড়া ১ চিমটি

যেভাবে বানাবেন

প্রথমে একটি বাটিতে ডিম ভেঙে নিন। সঙ্গে দিন গোলমরিচ গুঁড়া আর লবণ। ভালো করে ফেটে আলাদা করে রাখুন।

এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করুন। পাতলা করে কাটা আলু দিয়ে দিন। ওপরে ছিটিয়ে দিন সামান্য লবণ ও গোলমরিচ। মাঝারি আঁচে ভেজে নিন যতক্ষণ না আলুগুলো সোনালি রঙের ও খাস্তা হয়।

তারপর ডিমের মিশ্রণ ঢেলে দিন। ওপরে ছড়িয়ে দিন মজারেলা চিজ, টাটকা পার্সলে আর এক চিমটি শুকনা লাল মরিচ।

প্যান ঢেকে কম আঁচে ২-৩ মিনিট রান্না করুন। সাবধানে উল্টে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

টিপস

  • আলু যত পাতলা করে কাটবেন, তত দ্রুত খাস্তা হবে।
  • মজারেলার বদলে চাইলে ধনেপাতা বা কাঁচা মরিচ দিয়ে ভিন্ন স্বাদ আনতে পারেন।
  • ননস্টিক প্যান ব্যবহার করলে উল্টে দেওয়ার সময় ঝামেলা হবে না।
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর