বাড়িতে বানাতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে ফিস ফিঙ্গার ফ্রাই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম

মচমচে, ঝাল আর টকস্বাদ। তিনের মিশেলে তৈরি স্পাইসি ফিঙ্গার ফিশ ফ্রাই সহজেই আপনার রান্নাঘরে এনে দেবে রেস্টুরেন্টের স্বাদ। অতিথি আপ্যায়ন হোক বা বিকেলের আড্ডা, এই ফিশ ফ্রাইয়ের জুড়ি নেই। সঙ্গে থাকছে টকঝাল চাটনি। রইল রেসিপি।

যা যা লাগবে

  • ময়দা ৩/৪ কাপ
  • লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ
  • জিরা গুঁড়া ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়া ১/২ টেবিল চামচ
  • শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ
  • আজওয়াইন গুঁড়া ১/২ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • কমলা ফুড কালার ১/৪ চা-চামচ
  • লবণ ২ চা-চামচ
  • সাইট্রিক অ্যাসিড ১/৪ চা-চামচ
  • টক দই ১/৪ কাপ
  • সরিষার তেল ৩-৪ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
  • পানি ১ কাপ
  • বোনলেস ফিশ ফিঙ্গার ৬০০ গ্রাম
  • ভাজার জন্য তেল
  • চাট মসলা পরিমাণমতো
  • ধনেপাতা কুচি

যেভাবে বানাবেন

একটি বাটিতে ময়দা ও সব মসলা মিশিয়ে নিন। টক দই, সরিষার তেল ও আদা-রসুন বাটা মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। মাছের টুকরো ব্যাটারে মাখিয়ে রেখে দিন অন্তত ২ ঘণ্টা ফ্রিজে।

কড়াইতে তেল গরম করে মাছগুলো মাঝারি আঁচে ভেজে নিন। সোনালি রং হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ওপরে ছিটিয়ে দিন চাট মসলা ও টাটকা ধনেপাতা।

চায়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই স্পাইসি ফিঙ্গার ফিশ ফ্রাই। আর পাশে রাখুন টকঝাল হারা মসলা ইমলি চাটনি। আড্ডা জমে উঠবে নিশ্চিত।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর