ইফতারে ভিন্ন স্বাদ দেবে সমোচা টুইস্টি, রইল রেসিপি

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

প্রতিদিন পিয়াজু, আলুর চপ বা বেগুনি খেতে নিশ্চয় ভালো লাগে না। তাই ইফতারে নতুন স্বাদ আনতে চাইলে বানাতে পারেন সমোচা টুইস্টি। তবে এটি সাধারণ কোনো সমোচার মতো নয়। দেখতে আকর্ষণীয়, আর স্বাদেও দারুণ। ঘরেই সহজ উপকরণে বানানো যায় এই মচমচে আইটেম। রইল রেসিপি।

উপকরণ

পুরের জন্য লাগবে সানফ্লাওয়ার ওয়েল ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ভাজা ও ভাঙা ধনে ১ টেবিল চামচ, ভাঙা শুকনা মরিচ আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, ভাজা ও গুঁড়া জিরা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, সেদ্ধ আলু ২টি (বড়) এবং ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ।

খামিরের জন্য লাগবে ময়দা আড়াই কাপ, আজওয়াইন (জোয়ান) এক চিমটি, লবণ ১ চা-চামচ বা স্বাদমতো, ঘি ৪ টেবিল চামচ, পানি ১ কাপ বা প্রয়োজনমতো এবং ভাজার জন্য সানফ্লাওয়ার ওয়েল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যানে তেল গরম করে তাতে আদা-রসুন বাটা ও কাঁচা মরিচ দিয়ে এক মিনিট ভাজুন। এরপর ভাজা ধনে, ভাঙা শুকনা মরিচ, লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া ও গরম মসলা দিয়ে ভালোভাবে নেড়ে নিন।

এবার সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে চটকে নিন। শেষে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিন। চুলা থেকে নামিয়ে পুর ঠান্ডা হতে দিন।

এদিকে একটি বাটিতে ময়দা, জোয়ান, লবণ ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঝুরঝুরে হয়ে এলে ধীরে ধীরে পানি দিয়ে মাখিয়ে খামির তৈরি করুন। ঢেকে ১৫ মিনিট রেখে দিন।

১৫ মিনিট পর আবার খামিরটি মসৃণ করে মেখে নিন। এরপর প্রায় ১০০ গ্রাম করে খামির নিয়ে বল বানিয়ে বেলন দিয়ে বেলে নিন। চারপাশ কেটে বর্গাকৃতি করুন।

এরপর মাঝখানে ২ টেবিল চামচ আলুর পুর ছড়িয়ে দিন। খামিরের অর্ধেক অংশ দিয়ে ঢেকে স্ট্রিপ আকারে কেটে নিন। প্রতিটি স্ট্রিপ হালকা মোচড় দিয়ে পাকিয়ে নিন এবং সামান্য পানি লাগিয়ে রোল করে নিন।

কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে প্রায় ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপে সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন। সাধারণত এই পরিমাণে ১০-১২টি সমোচা টুইস্টি তৈরি হয়।

সবশেষে গরম গরম পরিবেশন করুন ধনেপাতার চাটনির সঙ্গে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর