পারিবারিক বন্ধন দৃঢ় করবেন যেভাবে

আপডেট : ১৫ মে ২০২৪, ০৩:১৪ পিএম

প্রতিটি মানুষের জীবনে পরিবারের গুরুত্ব অপরিসীম। মা, বাবা, ভাই, বোন, কিংবা স্বামী, স্ত্রী ও সন্তান নিয়ে তৈরি হয় একটা গোটা পরিবার। আবার শুধু স্বামী-স্ত্রী কিংবা বোন ও ভাই মিলে পরিবার হতে পারে। 

পারিবারিক সম্পর্কের গাঁথুনি যার যতটা সুনিবিড় ও দৃঢ়, জীবন তার কাছে ততটা উপভোগ্য। দৈনন্দিন ছোট ছোট পদক্ষেপ ও আচরণের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধন দৃঢ় করা সম্ভব। এমন কয়েকটি পদক্ষেপ বা অভ্যাস সম্পর্কে জানা যাক।

একসঙ্গে খাবার খাওয়া
প্রতিদিন অন্তত একবেলা পরিবারের সবাই মিলে একসঙ্গে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। সাধারণত সকাল ও দুপুরে কর্মব্যস্ততার কারণে একসঙ্গে খেতে বসা সম্ভব হয় না অনেকের। সেক্ষেত্রে সন্ধ্যার নাশতা কিংবা রাতের খাবার একসঙ্গে খেতে পারেন। সবার সময়সূচির সঙ্গে সমন্বয় করে খাওয়ার সময় নির্ধারণ করুন। এমন অভ্যাস নিয়মিত হলে পারিবারিক বন্ধন শক্তিশালী হবে।

সবাই মিলে ঘরের কাজ
সবাই মিলে ঘরের কাজ ভাগ করে নিতে পারেন। এতে যেকোনো একজনের ওপর বেশি চাপ পড়বে না। ঘরের কাজের জন্য সহকারী থাকলেও কিছু কাজ পরিবাবের সদস্যরা করুন। বয়স অনুযায়ী ঘরের নানান কাজে আপনার শিশুকেও যুক্ত করতে পারেন। এতে সবার সঙ্গে কাজ করার গুণ ছোটবেলা থেকেই গড়ে উঠবে।

একসঙ্গে সময় কাটান
পরিবারের সদস্যরা মিলে একসঙ্গে সময় কাটানোর ওপর গুরুত্ব দিন। একটা নির্দিষ্ট সময়ে আড্ডা দিন, সিনেমা দেখুন কিংবা লুডো ও ক্যারামের মতো ঘরোয়া গেম খেলতে পারেন। নিজেদের মধ্যে কথা বলার সময় মোবাইল ফোন বা অন্যান্য গ্যাজেট দূরে রাখুন। এতে সবার শারীরিক ও মানসিক উপস্থিতি ‍নিশ্চিত হবে এবং সময়টা উপভোগ্য হয়ে উঠবে।

প্রতীকী ছবিটি পেক্সেলস থেকে নেওয়াসবাই মিলে ঘুরতে যান
সম্ভব হলে পরিবারের সদস্যরা মিলে একসঙ্গে সপ্তাহের একটি দিন নির্ধারণ করুন। এদিন কাছেপিঠে কোথাও ঘুরতে কিংবা রোস্তোরাঁয় খেতে যেতে পারেন। সপ্তাহে সম্ভব না হলে মাসে অন্তত একবার বাইরে খেতে ও ঘুরতে যান। এক্ষেত্রে সবার মতামতকে প্রাধান্য দিন। একসঙ্গে কাটানো এসব আনন্দময় মুহূর্ত পারিবারিক বন্ধন দৃঢ় করবে।

একে অপরের প্রশংসা করুন 
পরিবারের সবাই একে অপরের ভালো কাজ বা গুণের প্রশংসা করার অভ্যাস গদে তুলুন। শুধু ধন্যবাদ দিয়ে দায়িত্ব শেষ না করে ভালো দিকটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করুন। এভাবে সম্পর্কের গতিশীলতা বাড়বে। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে পরিবারের সদস্যের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।  

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, ভেরিওয়েল ফ্যামিলি, সাইকোলজি টুডে

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
দাম্পত্য জীবনে ঝগড়া, ভুল বোঝাবুঝি বা অভিমান নতুন কিছু নয়। তবে যখন আপনার সঙ্গী বারবার বলে, ‘তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ তবে তা কেবল সম্পর্ককেই নয়, আত্মসম্মানকেও আঘাত করে। এমন...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর