অফিস ও সংসার সামলে সন্তানকে সময় দেবেন যেভাবে

আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:১৫ পিএম

অফিস ও সংসার সামলে সন্তানকে সময় দেওয়া নিয়ে বিপাকে পড়েন অনেক কর্মজীবী মায়েরা। কিন্তু সন্তানের জন্য সময় তো দিতেই হবে। তা না হলে তার বেড়ে ওঠাতে অভিভাবকের অনুপস্থিতি বেশ বড় প্রভাব ফেলতে পারে। এটাও স্বীকার করতে হবে সবকিছু সামলে তার ছোট্ট সোনামণিকে সময় দেওয়া সত্যিই কঠিন হয়ে পড়ে।

এদিকে এটাও ঠিক যে, বাচ্চাকে সময় দিতে না পারলে মায়েদেরও মনে কষ্ট হয়। সেই সঙ্গে সমাজ বা স্বজনরাও আঙুল তুলতে ছাড়ে না। একটু এদিক-ওদিক হলেই পুরো দোষটা যায় মায়ের দিকে। কিন্তু সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্টও কিন্তু তিনিই করেন। তাই কর্মজীবী মায়েদের জন্যে রইল ৪ ট্রিকের সন্ধান। অফিসও হবে, আর বাচ্চাও আমার সময় পাবে।

১। আপনার সারা দিনের সময়কে কয়েকটি ভাগে ভাগ করে নিন। অফিসের জন্য ১০ ঘণ্টা চলেই যায়। সংসারের জন্যে রাখুন ১.৫ ঘণ্টা। এটা ঠিক যে এতো কম সময়ে সংসারের সব কাজ করা সম্ভব নয়। তাই আপনাকে অবশ্যই একজন গৃহ পরিচারিকার সাহায্য নিতেই হবে। আর সন্তানের জন্য অবশ্যই ২-৩ ঘণ্টা রাখুন। আর হ্যাঁ এসব কিছুর মাঝে অন্তত ছুটির দিনগুলোতে নিজের জন্যে আলাদা সময় রাখুন।

২। যতই কষ্ট হোক, অফিসের কাজ বাড়িতে আনবেন না। এখন অনেক নারীরাই অফিসের বড় বড় দায়িত্ব সামলান। তাঁদের উপরে অবশ্যই অনেক চাপ থাকে। তাই অনেক সময়ে অফিসের কাজ বাড়ি নিয়ে যেতে হয়। এটা মোটেও করবেন না। চেষ্টা করবেন অফিসের কাজ অফিসেই করে ফেলার।

৩। অফিসের লাঞ্চ ব্রেকে সন্তানকে ভিডিও কল করতে একদম ভুলবেন না। এই সময় তার সঙ্গে কথা বলুন, তার কোনও সমস্যা হচ্ছে কিনা জানুন। কিছুটা সময় গল্প করুন। এতে তার মনে দূরত্ব কমে আসবে। আপনি যে অফিসে গিয়েও তাকে সময় দিচ্ছেন সেটি বুঝবে। এতে একদিকে যেমন আপনার ভালো লাগবে। অন্যদিকে খুদের মুখেও হাসি ফুটবে।

৪। অফিসের কাজ, বাড়ির কাজ এবং সন্তানের দায়িত্ব পালন। এতকিছুর পর একটুখানি ক্লান্তি আসতেই পারে। এটা মোটেও অস্বাভাবিক নয়। কিন্তু সমাজ বা স্বজনরা কথা শোনাতে ছাড়বে না। তাই যে যাই বলুক না কেন, মন খারাপ করবেন না। কারণ আপনার জীবনের সামান্য দায়িত্বও কেউ নেবেন না। সন্তান ও পরিবারের খেয়াল রাখতে সবার আগে নিজেকে ভালো রাখতে হবে।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর