এবার যে ট্রেন্ডে ঝুঁকছেন অভিভাবকেরা

শিশুরা নিজের মতো সিদ্ধান্ত নেবে, প্রয়োজনে ভুল করবে। আর সেই ভুল থেকেই শেখার সুযোগ পাবে।

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম

অভিভাবকদের মাঝে এখন শুরু হয়েছে নতুন এক ট্রেন্ড। সন্তানদের আগের মতো অতিরিক্ত শাসন বা অতিরিক্ত নমনীয়তা নয়। এখন তাঁরা বেছে নিচ্ছেন এমন এক অভিভাবকত্বের ধরন, যেখানে শিশুদের নিজেদের ভুল থেকে শেখার সুযোগ দেওয়া হচ্ছে। এই পদ্ধতির নাম ‘এফএএফও’ । যার অর্থ, নিজে কিছু করে দেখো, আর ফলাফল নিজে বুঝে নাও।

দীর্ঘদিন ধরে ভারতীয় অভিভাবকেরা নানা ধরনের শৈল্পিক অভিভাবকত্বে আটকে ছিলেন—একদিকে ‘হেলিকপ্টার প্যারেন্টিং’ অর্থাৎ সব কিছুতে অতিমাত্রায় জড়িয়ে থাকা, অন্যদিকে ‘জেন্টল প্যারেন্টিং’ বা অতিরিক্ত নরম ব্যবহার। বিশেষজ্ঞেরা বরাবরই এই দুই ধরনের কৌশলের ঝুঁকি সম্পর্কে সাবধান করে এসেছেন। এখন তাঁদের আশা, এই পদ্ধতি হয়তো এই অচলাবস্থা থেকে বের করে আনতে পারবে।

এই অভিভাবকত্বে শিশুরা বুঝতে শিখছে, তাদের সমস্যা তারা নিজেরাই সামলাবে। শিক্ষক কিংবা বন্ধুর সঙ্গে ঝগড়া, পরীক্ষায় সময় ব্যবস্থাপনা, সবকিছুতেই অভিভাবকেরা আর নাক গলাবে না। বরং শিশুদের উৎসাহ দেওয়া হচ্ছে নিজেরাই সমাধান খুঁজে নিতে।

সামাজিক মাধ্যমে একজন ১২ বছরের ছেলের বাবা জানান, ‘আমার ছেলে প্রতিটা ছোটখাটো সমস্যাতেই আগে মায়ের কাছে ছুটে যেত। পরে আমরা বুঝলাম, ওর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে উঠছে না। এখন আমরা ওকে বলি, তুমি আগে নিজের মতো করে ভাবো। এরপর দরকার হলে আমাদের বলো।’

অন্যদিকে এক মা তাঁর সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমরা আর মেয়েকে পড়াশোনার জন্য চাপ দিই না। শুরুতে ওর নম্বর একটু কমে গিয়েছিল, কিন্তু সে নিজেই নিজেকে টেনে তুলেছে। তবে স্ক্রিন টাইমের বিষয়ে আমরা এখনো কড়া।’

এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিশুকে এমনভাবে গড়ে তোলা, যেন সে বাবা-মায়ের ওপর নির্ভর না করে। আর একসময় নিজের জীবন নিজে সামলাতে শেখে। তবে পদ্ধতিটিকে ‘অবহেলা’ ভাবার সুযোগ নেই। শিশুর স্বাধীনতা নিশ্চিত করতে গিয়ে তার মানসিক ও শারীরিক নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করাও অভিভাবকের দায়িত্ব।

বিশেষজ্ঞদের মতে, শিশুকে স্বাধীনতা দেওয়া মানেই তাকে একা ফেলে দেওয়া নয়। বরং পাশে থেকে তাকে এমনভাবে সহায়তা করা, যাতে সে নিজেকে গড়ে তুলতে পারে। কারণ, সবকিছুর সমাধান করে দেওয়া নয়, বরং সন্তানকে এমনভাবে তৈরি করা, যাতে একদিন বাবা-মা না থাকলেও সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এই তো সত্যিকারের অভিভাবকত্ব।

তথ্যসূত্র: টাইমস নাও

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর