প্রাচীন মানুষেরা ছুটিতে কোথায় ঘুরতে যেতেন?

আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১০:১৯ এএম

আমাদের মধ্যে কেউ কেউ সমুদ্রের নীলাভ জলরাশির পাশে বিস্তীর্ণ সৈকতে গা এলিয়ে দিতে ভালোবাসেন, আবার কেউবা পছন্দ করেন পাহাড় আর অ্যাডভেঞ্চার। ছুটিতে ভ্রমণে ঘুরতে যেতে চাইলে আমাদের কাছে এ যুগে বিকল্পের কোনো শেষ নেই।

তবে জানেন কি, অবকাশে আমাদের ঘোরাঘুরির যে প্রবণতা তা প্রাচীনকাল থেকেই মানুষ চর্চা করে আসছেন। কাজের ফুরসতে বিশ্রামের জন্য তারা ভ্রমণের জন্য বেছে নিতেন একেক গন্তব্য।

প্রাচীন মিশরে এর প্রমাণ মিলেছে। মিশরের অভিজাত শ্রেণী, যেমন ফারাও এবং রয়্যাল কোর্টের সদস্যরা নীল নদের বদ্বীপ অঞ্চল ঘেঁষা স্থানগুলোতে ছুটি কাটাতে যেতেন। এ সময় গরমের মৌসুমের তীব্র উত্তাপ এবং শহুরে ব্যস্ততা থেকে তারা দূরে থাকতেন। মাছ ধরে, নৌকায় চড়ে ও সামাজিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে সময় কাটাতেন তারা। প্রত্নতত্ত্ববিদেরা বিশালাকৃতির ভ্যাকেশন ভিলার খোঁজ পেয়েছেন, যেখানে মিশরের এলিট বা অভিজাত শ্রেণির মানুষেরা ছুটিতে একত্রিত হতেন।

নথি অনুযায়ী, প্রাচীন রোমের বাসিন্দারাও ভ্রমণে খুব উৎসাহী ছিলেন। সম্পদশালীরা ছুটিতে বিলাসবহুল রিসোর্ট টাউনগুলোতে সময় কাটাতে যেতেন। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে পম্পেই নগরীর কথা বলা যায়, যেখানে ইতালির প্রত্নতাত্ত্বিকেরা একটি সমৃদ্ধ হোটেলের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। কেন্দ্রীয়ভাবে ঘর উষ্ণ রাখার সিস্টেম এবং প্রাইভেট স্পা’র ব্যবস্থা থাকায় একে আধুনিক পাঁচতারকা হোটেলের সঙ্গে তুলনা করেছেন তারা। 

ইতালির আরেক শহর নেপলস থেকে ৩০ কি.মি. দূরবর্তী বাইয়া শহরটি ‘রোম সাম্রাজ্যের লাস ভেগাস’ নামে পরিচিত ছিল। বিলাসী জীবনযাপনে অভ্যস্ত রোমান অভিজাতদের কাছে শহরটির খুব পছন্দের ছিল। সপ্তাহান্তে জৌলুসে ঘেরা বাইয়া শহরে সময় কাটাতে ভিড় করতেন ক্ষমতাশালী আর বিত্তবান রোমানরা।

রোমের পর্যটকদের ঘোরাফেরা শুধু ইতালির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মিশরের গিজার পিরামিড, আলেকজান্দ্রিয়ার বাতিঘর, এমনকি আলেকজান্ডারের সমাধিতেও তাদের পরিদর্শনের প্রমাণ মিলেছে। কেউ কেউ এসব স্মৃতিস্তম্ভে নিজেদের অস্তিত্বের জানানও দিয়ে এসেছেন। যেমন, পিরামিড পরিদর্শন শেষে এক রোমান খোদাই করে লিখে এসেছেন, ‘আমি এখানে ঘুরেছি এবং সারকোফ্যাগাস (পাথরের কফিন) ব্যতীত আর কিছুই আমার ভালো লাগেনি।’ 

ভ্রমণের জন্য প্রাচীন আমলে রোমানদের আরেকটি প্রিয় গন্তব্য ছিল ইংল্যান্ডের বাথ শহর। সেখানকার অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ ও জলাশয় অভিজাতদের আকৃষ্ট করত। এদের অনেকের সমাধিও মিলেছে বাথে।

তথ্যসূত্র- টাইমস অব ইন্ডিয়া 

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর