বাইক নিয়ে ভ্রমণে যাওয়ার আগে যা খেয়াল রাখবেন 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

শীত মানেই ভ্রমণের মৌসুম। বাস, ট্রেনের ঝামেলায় না গিয়ে অনেকেই নিজের মোটরসাইকেলে চেপে এ সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছুটে যান। 
 
তবে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও সবচেয়ে বেশি। তাই ভ্রমণের দীর্ঘ যাত্রা নিরাপদ ও ঝামেলাহীনভাবে সম্পন্ন করতে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত।  

  • লং ট্যুরে যাওয়ার আগে রাস্তায় অযাচিত বিড়ম্বনা এড়াতে মোটরসাইকেল ও জরুরি সব নথি সঙ্গে রাখুন।  
  • একা ভ্রমণে রাস্তা সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি। রাস্তার অবস্থা কতটা ভালো বা খারাপ, সে সম্পর্কে আগে থেকেই জেনে রাখুন। হাইওয়েতে অনেক সময় ইন্টারনেট সংযোগ থাকে না। আগে থেকেই তাই ম্যাপ বা মোবাইলে পথ নির্দেশিকা ডাউনলোড করে রাখুন।  
  • সফরে যাওয়ার আগেই অভিজ্ঞ মেকানিক দিয়ে বাইক সার্ভিসিং করিয়ে নিন। দীর্ঘ বাইক জার্নিতে হঠাৎ আপনার বাইকের ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, তেল শেষ হয়ে যেতে পারে, কিংবা টায়ার পাংচার হতে পারে। 
  • অনেক সময় পাহাড়ি অঞ্চলে বাইক সারানোর মেকানিক পাওয়া গেলেও বাইকের সরঞ্জাম পাওয়া যায় না। এই সমস্যার হাত থেকে বাঁচতে সাধারণ কিছু সরঞ্জাম যেমন টায়ারের টিউব, চাকার ফুটো সারাইয়ের সরঞ্জাম, চাকায় হাওয়া দেওয়ার যন্ত্র ইত্যাদি সঙ্গে রাখতে পারেন। 

শীতে রাস্তায় কুয়াশা পড়বেই। পাহাড়ি অঞ্চলে ভ্রমণে গেলে তাই অন্ধকার বা কুয়াশার জন্য আগে থেকেই প্রস্তুতি রাখুন। গাড়িতে লাগিয়ে নিতে পারেন সাদা এবং হলুদ দুই ধরনের আলো।  

আরও পড়ুন:

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর