পরিবারের বয়স্ক সদস্যদের নিয়ে ভ্রমণে গেলে যা মাথায় রাখবেন 

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ এএম

শীতে সবাই কমবেশি ঘুরতে পছন্দ করেন। আর এই সময়টায় ঘোরাঘুরির মোক্ষম স্থান পাহাড় বা সমুদ্র। কারণ শীতে হুটহাট বৃষ্টির দেখা মেলে না বললেই চলে। আবার সমুদ্রতীরবর্তী এলাকায় শীত কিছুটা কম থাকে। ছোটখাটো একটা ব্যাগ গুছিয়ে একা বা বন্ধুরা মিলে তাই বেরিয়ে যেতেই পারেন।   

তবে সঙ্গে মা, বাবা, দাদা-দাদী বা অন্য কোনো প্রবীণ সদস্য থাকলে তাদের নিয়ে যাত্রা করতে উপযুক্ত পরিকল্পনা প্রয়োজন। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় কোন বিষয়গুলো আগে থেকে দেখে রাখবেন জেনে রাখুন।

  • যেকোনো ভ্রমণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেড়াতে যাওয়ার দুয়েকদিন আগে থেকেই বয়স্ক সদস্যদের খাওয়াদাওয়ায় বিশেষ নজর দিন। হার্টের রোগী, হাইপারটেনশনের রোগী হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলে নিতে হবে।
  • যাত্রার নির্ধারিত সময়ের আগেই স্টেশন না বিমানবন্দরে পৌঁছে যাবেন। বিমানযাত্রার ক্ষেত্রে চেক-ইন, সিকিউরিটি ইত্যাদির জন্য সময় লাগে। এতে করে শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়ানো যাবে। 

বয়স্কদের সঙ্গে ঘুরতে গেলে ধৈর্য হারালে চলবে না। ছবি: এআই জেনারেটেড

  • ভ্রমণের সময় বয়স্ক সদস্যদের পোশাকের দিকে বিশেষ নজর রাখতে হবে। তাদের পোশাক যেন নরম ও আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘ যাত্রায় স্বাচ্ছন্দ্যে বসতে পারবেন, এমন পোশাক দরকার। জুতাও আরামদায়ক পরতে হবে, যাতে হাঁটতে সমস্যা না হয়।
  • অনেক এয়ারলাইনস প্রবীণ নাগরিকদের কিছু বিশেষ সুবিধা দিয়ে থাকে। বিমানে বিশেষ আসনও থাকে। বোর্ডিং পাস নেওয়ার সময়ে এবং বিমানে উঠেই কেবিন ক্রুকে বয়স্ক সদস্যের ব্যাপারে অবগত করতে হবে।
  • বয়স্কেরা যে সব ওষুধপত্র খান, সেগুলো আলাদা করে হ্যান্ড ব্যাগে নিতে হবে। হার্টের রোগী হলে জরুরি অবস্থার জন্য যে সব ওষুধ প্রয়োজন, তা সঙ্গে রাখতে হবে। ইনহেলার অবশ্যই রাখবেন। ওষুধের সঙ্গে আরও রাখুন চিকিৎসকের প্রেসক্রিপশন, রোগীর রিপোর্ট।
  • ট্রেন, লঞ্চে যাত্রার সময় বাড়ির খাবার বা শুকনো খাবার সঙ্গে রাখুন।
  • বেড়াতে গিয়ে একতলা বা দোতলা কোনও রুমে থাকতে চেষ্টা করুন; কারণ বয়স্ক সদস্যরা সব সময় লিফট এবং সিঁড়ি ব্যবহার করতে স্বচ্ছন্দ নন। বেড়াতে বেরোলেও যাতে তাদের উপর বেশি ধকল না হয় সেদিকে লক্ষ্য রাখুন। তাড়াতাড়ি হোটেলে ফিরতে চেষ্টা করুন। 

সবচেয়ে বড় কথা হলো, বয়স্কদের সঙ্গে ঘুরতে গেলে ধৈর্য হারালে চলবে না। তাঁরা হয়তো কিছুক্ষণ হাঁটার পরই ক্লান্ত বোধ করবেন। এতে কখনোই রাগ বা ক্ষোভ প্রকাশ করা চলবে না। ট্রেন, লঞ্চ, বা বিমানের শৌচাগার ব্যবহারের সময়ও বয়স্ক ব্যক্তিদের সমস্যা হতে পারে। ধৈর্য নিয়ে তাদের এসব শেখাতে হবে।   

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লোডিং...

এলাকার খবর