শিশুকে নিয়ে ভ্রমণে যাচ্ছেন? জেনে রাখুন এসব বিষয়

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৬:১৫ পিএম

শীত আসতে না আসতেই ঘোরাঘুরির পর্ব শুরু। এই সময় শহরের কোলাহল ছেড়ে অনেকে বেছে নেন প্রকৃতিকে। এই সময়টা ঘোরাঘুরির মোক্ষম জায়গা পাহাড় বা সমুদ্র। কারণ শীতে হুটহাট বৃষ্টির দেখা মেলনা বললেই চলে। আর সমূদ্রে শীত কিছুটা কম থাকে। কিন্তু প্রকৃতির অনেক কাছাকাছি যাওয়া যায়। ছোটখানো একটা ব্যাগ গুছিয়ে একা বা দোকলা বেরিয়ে যেতেই পারেন। কোন সমস্যা নেই। কিন্তু সঙ্গে যদি থাকে শিশু, তবে কয়েকবার ভাবতে হবে।

তাদের জন্য সবকিছু ঠিকঠাক করে, তবেই বের হতে পারবেন। কাপড়চোপড় থেকে শুরু করে ওষুধ, খাওয়াদাওয়ার সব কিছুই ঠিক করতে হবে। যখন আপনার সবকিছুতে গ্রিন সিগনাল মিলবে তখনই কেবল বের হতে পারবেন। নইলে যেকোনো সময় বড়সড় বিপদে পড়ে যেতে পারেন। তাই শিশুকে নিয়ে বেড়তে যাবার আগে কী কী করতে হবে, জেনে নিন।

শীতের শুরু মানেই মনে করছে উড়ু উড়ু। এই নয়টা পাঁচটা জীবন থেকে বেরিয়ে আসতে মন চাই। এই সময়টা তাই বেড়িয়ে আসতেই পারেন পাহাড় বা সমুদ্র থেকে। তাই তো অনেকেই ডিসম্বরের শুরু থেকেই ছাড়তে শুরু করেন শহর। কাটিয়ে আসের প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন। যদি আপনার সঙ্গে হয়ে থাকে ছোট্ট সোনামনি, তবে সাবধান। পুরোপুরি প্রস্তুত হয়ে তবেই বাইরে পা বাড়াবেন। নইলেই বিপদ।

বিশেষ করে, ছোট্ট সোনাদের নিয়ে ঠান্ডা কোনো জায়গায় বেড়াতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করা জরুরি। নইলে যে অচিরেই বড়সড় শারীরিক সমস্যার মুখে পড়বে সন্তান। অনেকের প্রশ্ন থাকতেই পারে, ঘুরতে গিয়ে শিশুদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? সেই উত্তর রইল এই প্রতিবেদনে। আপনি ঘুরতে গেলেও ঠিকঠাক খেয়াল রাখতে পারবেন সোনামনির।

গুছিয়ে নিন ওষুধ: সন্তানকে নিয়ে ঘুরতে গেলে সবার আগে ট্রাভেল ব্যাগে গুছিয়ে নিন, তার ওষুধগুলো। আর একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে সঙ্গে রাখতে পারেন, বমি, পায়খানা, জ্বর, গ্যাস, ব্যথা ও স্বাসকষ্টের ওষুধ। এই কয়েকটি ওষুধ সঙ্গে রাখলেই বিপদের পড়লেও অনায়াসে সমস্যার সমাধান করতে পারবেন।

সময় মত খাওয়ান: ঘুরতে গেলে শিশুর খাওয়াদাওয়ায় একটু হলেও ব্যঘাত ঘটে। এই দিকটাতে আপনার বিশেষ মনযোগ দিতে হবে। নইলে শিশুর পুষ্টির ঘাটতি হতে পারে। অসময়ে খাওয়ার কারণে গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের মতো জটিল সমস্যার পড়তে পারে সন্তান। তাই যেখানেই ঘুরতে যান না কেন, সঠিক সময় শিশুর খাবার দিন। এই কাজাটা করলেই দেখবেন কোনো সমস্যায় পড়তে হবে না। হেসে-খেলে ঘুরে আসতে পারবেন।

দিনের বেলায় হালকা পোশাক পরাতে পারেন। ছবি: ফ্রিপিক

বোতল পানি বেছে নিন: অনেকে হয়তো বলতে পারেন এটা অনেক বেশি খরচ সাপেক্ষ ব্যপার। কিন্তু একটু চিন্তা করুন কোনো কারণে শুধুমাত্র পানির জন্য শিশু অসুস্থা হয়ে পড়ে, তবে আপনার পুরো ট্রুরটি পন্ড হয়ে যাবে। তাই বাইরে ঘুরতে গেলে খাবার হোটেলের পানি পরিহার করুন। কারণ এই পানিতে অনেক সময় ভয়ংকর জীবাণু থাকতে পারে। তা থেকেই শিশুর হতে পারে ডায়ারিয়া বা বমি। তাই আপনার সোনামনিকে নিয়ে নিশ্চিন্তে ঘুরতে চাইলে তাকে বোতলের পানি খাওয়ান। তবে চাইলে হোটেল থেকে পানি ফুটিয়ে নিয়ে সেটি সারাদিন তাকে পান করাতে পারেন।

শীত কাপড় নিন: ঢাকায় খুব বেশি শীত না হলেও, এসব জায়গাতে ঠান্ডা শুরু হয়ে গিয়েছে। তাই শিশুর জন্য পর্যাপ্ত শীতের পোশাক নিয়ে নিন। আর তাকে অবশ্যই শীত পোশাক পরাতে কার্পন্য করবেন না। বিশেষত, পাহাড়ে গেলে বাইরে বের হওয়ার সময় তার মাথা ও পায়ের তলা ভালো করে ঢেকে নিন। তারপরই তাকে নিয়ে বাইরে যান।

বিপদে পড়লেই চিকিৎসকের পরামর্শ নিন: বড়দের তুলনায় ছোটদের স্বাস্থ্য অবনতি দ্রুত ঘটে। তাই কোনো সমস্যা একদিনের বেশি থাকলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। এই কাজটা করলেই তার সঠিক চিকিৎসা শুরু হয়ে যাবে। দেখবেন সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তাই এই বিষয়টা অবশ্যই মাথায় রাখা জরুরি।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর