জাপান ঘুরতে যাওয়ার সঠিক সময় কখন, জানেন?

জাপানে আসলে বছরের প্রতিটা ঋতুই চোখ জুড়ানো। কখনও গোলাপি চেরি ফুল, কখনও রঙিন পাতার ঝলক, আবার কখনও বরফের মধ্যে গরম পানিতে আরাম করে বসে থাকা। এক কথায়, জাপান সব ঋতুতে আপনাকে চমকে দেবে।

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:৩০ পিএম

জাপান এমন একটি দেশ, যেখানে প্রতিটি ঋতুই একেকটি পোস্টকার্ডের মতো সুন্দর। কখনও চারদিকে ছড়িয়ে পড়ে সাকুরার গোলাপি ফুল, কখনও পাহাড় ঢেকে যায় সাদা বরফে। কেউ কেউ সেখানে যান ফুল দেখতে, কেউ আবার বরফে ভেজা বানরের খেলা দেখতে। আপনি কোন অভিজ্ঞতা চান, তার ওপর নির্ভর করবে কখন যাবেন।

চলুন জেনে নেওয়া যাক, জাপান ভ্রমণের জন্য কোন ঋতুতে কী পাবেন।

বসন্ত (মার্চ থেকে মে), সাকুরার জাদু

বসন্তকাল জাপান ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় সময়। এই সময় চারদিকে ফুটে ওঠে সাকুরা বা চেরি ফুল। পার্ক, রাস্তা, নদীর ধারে সব জায়গা যেন পরিণত হয় গোলাপি-সাদা এক স্বপ্নপুরীতে।

জাপানে বসন্তে চারদিকে ফুটে ওঠে সাকুরা বা চেরি ফুল। ছবি: ফ্রিপিক

এই সময় ‘হানামি’ অর্থাৎ ফুল দেখা এক জাতীয় উৎসবে পরিণত হয়। পরিবার-বন্ধুবান্ধব মিলে চলে পিকনিক, গান-বাজনা, আর আনন্দ। তবে মনে রাখবেন, এটি পিক সিজন তাই হোটেল, টিকিট, সবকিছুই আগে থেকে বুক করা দরকার।

গ্রীষ্ম (জুন থেকে আগস্ট),  উৎসব আর পর্বতের ডাক

গ্রীষ্মে জাপান গরম ও আর্দ্র হলেও এ সময় দেশজুড়ে চলে রঙিন উৎসব ‘মাতসুরি’। মানুষ পরে ‘ইউকাতা’ নামের হালকা কিমোনো, বাজে ঢাক-ঢোল, চলে আতশবাজি। বিশেষ করে জুলাই-আগস্টে জাপানের প্রতিটি শহর আলোকিত হয়ে ওঠে।

এ সময় পাহাড়ি এলাকায় হাইকিং করার জন্য আদর্শ। ফুজি পাহাড়ে ওঠার মৌসুমও এটি। তবে শহরগুলো একটু বেশি ভিড়ভাট্টা হয়ে যায়। কারণ স্থানীয় পর্যটকেরাও তখন ঘুরতে বের হন।

শরৎ (সেপ্টেম্বর থেকে নভেম্বর), লাল-সোনালি পাতার দেশ

শরৎ মানেই পাতাঝরা রঙিন সৌন্দর্য। গাছের পাতা লাল, কমলা, সোনালি রঙে রূপ নেয়। সাকুরার মতোই এখানে চলে ‘কোয়ো’ অর্থাৎ পাতার রং দেখার আয়োজন। বিশেষ করে কিয়োতোর আরাশিয়ামা বা নারা পার্কের মতো জায়গায় এই সময় যাওয়া মানে চোখজুড়ানো দৃশ্য দেখা।

আবহাওয়াও থাকে মনোরম, হালকা ঠান্ডা ও পরিষ্কার আকাশ। তাই  ভ্রমণের একদম উপযুক্ত সময়।

শীত (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি), বরফে ঢাকা স্বপ্নলোক

শীতকাল মানে উত্তর জাপানে রীতিমতো তুষারে ঢাকা শহর। বিশেষ করে নিসেকো, হোক্কাইডো এলাকায় জাপানের বিখ্যাত স্কি রিসর্টগুলো অবস্থিত। যারা বরফ ভালোবাসেন, তারা শীতে একবার হলেও জাপান ঘুরতে চান।

এই সময় অনসেন (প্রাকৃতিক গরম পানির ঝরনা) ঘোরার সময়। বরফের মধ্যে গরম পানিতে বসে থাকা এক অদ্ভুত সুখ। আর ইয়ামানোউচির ‘জিগোকুদানি বানর পার্কে’ দেখা মেলে এমন বানরের। যারা বরফের মধ্যে গরম পানিতে গোসল করে।

তাহলে কখন যাবেন?

সব ঋতুরই আলাদা সৌন্দর্য আছে। ফুল দেখতে চাইলে মার্চ-এপ্রিল। উৎসবে মেতে উঠতে চাইলে জুলাই-আগস্ট। রঙিন গাছ দেখতে চাইলে অক্টোবর-নভেম্বর। বরফ আর অনসেন উপভোগ করতে চাইলে ডিসেম্বর-ফেব্রুয়ারি।

তবে আগে থেকে পরিকল্পনা করলে, যেকোনো সময়েই জাপান আপনাকে মন ভরিয়ে দেবে।

বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রোনালদোকে কেন এত কম শাস্তি দিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন? ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এক প্রতিবেদনে জানিয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই রোনালদোকে এমন শাস্তি দেওয়া হয়েছে। তাঁর শাস্তি কমানোর পেছনে...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর