একা ভ্রমণ করছেন? সোশ্যাল মিডিয়ায় এই ভুল করবেন না

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

একা ভ্রমণ জীবনের অন্যতম বড় অভিজ্ঞতা। নিজের মতো করে ঘুরবেন, চাইলে ঘণ্টার পর ঘণ্টা নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই পথ চলবেন। কিন্তু সেই সুন্দর সূর্যাস্তের সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। আর তা হলো, লাইভ লোকেশন কখনো প্রকাশ করবেন না।

লাইভ লোকেশন শেয়ার কেন ঝুঁকিপূর্ণ?

বন্ধুরা তো জানতে চায়, আপনি প্যারিসের সেই স্বপ্নের ক্যাফেতে আছেন বা হিমাচল প্রদেশের পাহাড়ে ট্রেক করছেন। কিন্তু রিয়েল টাইমে আপনার ঠিকানা শেয়ার করা মানে অপরিচিত বা সম্ভাব্য চোরদের জন্য আমন্ত্রণপত্র দেওয়া। বিশেষ করে একক ভ্রমণকারীরা, নারীরা প্রায়ই এমন সুযোগপন্থী অপরাধের লক্ষ্য হন।

লাইভ লোকেশন পোস্ট করলে খারাপ উদ্দেশ্যে যে কেউ সহজেই আপনাকে ট্র্যাক করতে পারে। অনলাইনে সব মুখ বন্ধুত্বপূর্ণ নয়, অতিরিক্ত শেয়ারিং ক্রিপি মেসেজ, স্টকিং বা অনাকাঙ্ক্ষিত নজর আনতে পারে।

নিরাপদভাবে সোশ্যাল মিডিয়ায় আপডেট শেয়ার করার উপায়

পরবর্তী সময়ে পোস্ট করুন: লোকেশন ত্যাগ করে ছবি বা ভিডিও শেয়ার করুন। বন্ধুরা আপনার ভ্রমণের আনন্দ পাবেন, কিন্তু নিরাপত্তা ঝুঁকি হবে না।

প্রাইভেট গ্রুপ ব্যবহার করুন: বিশ্বাসযোগ্য বন্ধু বা পরিবারের সঙ্গে প্রাইভেট চ্যাটে আপডেট শেয়ার করুন, পাবলিক পোস্ট নয়।

লোকেশন সাবধানে দেখান: যদি শেয়ার করতে হয়, পুরো শহর বা অঞ্চল উল্লেখ করুন, নির্দিষ্ট স্পট নয়। যেমন, বলতে পারেন আপনি প্যারিসে আছেন। কোন রেস্তোরাঁর বা কোন হোটেলে আছেন সেটি নয়।

জিও-ট্যাগেড ফটো এড়ান: ছবিও লোকেশন প্রকাশ করতে পারে। পরে শেয়ার করুন।

ইমার্জেন্সি কন্টাক্ট আপডেট রাখুন: পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের অফলাইনে আপনার সাধারণ যাত্রাপথ জানান।

একক ভ্রমণ মানে স্বাধীনতা, কিন্তু নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতনভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, ঝুঁকি ছাড়া আপনার অভিজ্ঞতা উপভোগ করুন।

ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর