ব্যালটে সিলের সঙ্গে স্বাক্ষর থাকবে, অবৈধ ভোট গণনা হবে না: ইসি আনিছুর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারকে দেওয়া ব্যালট পেপারের অংশে সিলের পাশাপাশি সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। কেউ জোর করে ভোট দিলে স্বাক্ষরহীন ব্যালট গণনা করা হবে না বলেও জানান তিনি।  

মো. আনিছুর রহমান আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থী এবং নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে মতবিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন। 

ইসি আনিছুর রহমান বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু করতে ব্যালট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। ব্যালট পেপারের ভোটারকে দেওয়া অংশে এবার সিলের পাশাপাশি সহকারী প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর থাকবে। ব্যালেট পেপারের যে অংশ ভোটারকে দেওয়া হয়- সেটাতে আগে শুধু একটা সিল থাকতে। এবার সেখানে সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে। এটাও আমরা নতুন সংযোজন করেছি আইনে। এটা ছাড়া জোর করে কেউ ভোট দিলেও তা গণনা হবে না। সেই ভোট বাতিল এবং অবৈধ ভোট হিসেবে গণ্য হবে।’ 

ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান এবং কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে করা প্রশ্নের জবাব দেন আনিছুর রহমান। তিনি বলেন, ‘কোনো সিলেকশন হবে না, ভোট সুষ্ঠু, অবাধ-সুন্দর হতে হবে। ভোটারের ভোট দিতে হবে। উনার কাছে এমন তালিকা থাকলে প্রকাশ করতে বলুন। এটা নিয়ে আমার কথা নেই।’

‘যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তাঁরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তাঁরা রাষ্ট্রের কর্মচারী। কোনো দলের বা সরকারি কর্মচারী নন। সংবিধানে বলা আছে নির্বাহী বিভাগের সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। নির্বাচন কমিশন যাকে যেখানে দায়িত্ব দেওয়া প্রয়োজন, তাঁকে সেখানে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব যদি পালন না করে- অপরাধ যেটা হবে, সে অপরাধের জন্য দায়ী হবেন।’ যোগ করেন তিনি। 

সরকার দলীয় প্রার্থীদের প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচার চালানোর বিষয়ে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, ‘কে কতটুকু প্রটোকল পাবেন- সেটি মতবিনিময় সভায় বলে দিয়েছি। আশা করছি আপনারা আর এটা দেখবেন না।’

নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে ইসি আনিসুর রহমান বলেন, ‘২৯ ডিসেম্বর থেকে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা নির্বাচনী এলাকাগুলোয় টহল দেবেন। তাঁরা এক জায়গায় থাকবে না, সমগ্র নির্বাচনী এলাকায় ঘুরে-বেড়াবে। যেখানে সহায়তা দরকার, তারা সহায়তা দেবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি আনিছুরের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ ও ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিক হাসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
স্থানীয় নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, ৬ জুনের আগেই নির্বাচন...
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর