স্থানীয় নির্বাচন নিয়ে সরকার-ইসির ভিন্ন বক্তব্য

আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

এদিকে সোমবার ইসির স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সকালে সচিবালয়ে একথা বলেন তিনি। আর তথ্য উপদেষ্টা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কমিশনের সাথে সরকারের কোনো সংঘাত নেই। তবে এ নিয়ে সংস্থাটিকে আলোচনা করতে হবে সরকারের সাথে। 

সোমবার নির্বাচন কমিশনে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ৭ ধাপে নির্বাচনের এই পরিকল্পনায় প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০ উপজেলায় নির্বাচনের কথা জানায় ইসি। 

তবে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ বিষয়ে সরকার কিছু জানে না, সরকারের সাথে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনোভাবে আলোচনা হয়নি। নির্বাচন কমিশন স্বাধীন। নির্বাচন করার সাংবিধানিক ক্ষমতা আছে তাদের। 

এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ভাবে সংসদ ও রাষ্ট্রপতি এই ২ টি নির্বাচন করতে পারে। অন্যান্য নির্বাচনে সরকারের সাথে সমন্বয় করতে হয়। 

অন্যদিকে সকালে গণমাধ্যমকে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মন্তব্য নয়। ইসি স্থানীয় সরকারের যে তারিখ দিয়েছে সেটি সম্ভাব্য তারিখ। চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রাক প্রস্তুতিমূলক সভায়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে চূড়ান্ত হবে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ। 

প্রচলিত নিয়ম অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলোচনার পর, প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভা করার পরে নির্বাচনের তারিখ ঘোষণা করে। বাজেটসহ বিভিন্ন বিষয় সেখানে থাকে।

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোট নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। ভোট শেষে আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব...
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর