ভোটারদের ভয়ভীতি দেখালে ব্যবস্থা: ইসি রাশেদা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

সাধারণ ভোটারদের কেউ ভয়ভীতি দেখালে বা হুমকি–ধামকি দিলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ রোববার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করা একটি সাংবিধানিক অধিকার। মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে আইন সংশোধন করে আপরাধের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।’ 

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে ভোটারদের বাধা দেওয়া হলে কিংবা হুমকি দেওয়া হলে অন্যায়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। কমিশন নতুন আইন করেছে। আইনে হুমকিদাতাকে অপরাধী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার বিধান আছে। ভোটারদের বলব, নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে অভিযোগ করতে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ব্যবস্থা নেওয়া হবে। মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট-আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’ 

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ইসি বলেন, ‘কোনো সাংবাদিককে লাঞ্ছিত করলে বা ক্যামেরা ও যন্ত্রপাতির ক্ষতি করা হলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিকরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এরকম চিন্তা করেই নীতিমালা তৈরি হয়েছে।’

আগামীতেও পরিস্থিতি ভালো থাকবে এবং ভোটাররা ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেবে বলে আশা করেন ইসি রাশেদা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারী কর্মী-সমর্থকদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন সংঘর্ষ ও আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আমরা সচেষ্ট। আমাদের কাছে অভিযোগ আসুক না আসুক নির্বাচনী অনুসন্ধানী কমিটি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন সংসদীয় এলাকা ঘুরে ঘুরে ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও ভোটের পরিবেশ ঠিক রাখতে কী কী ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে প্রস্তুতি চলছে। সেগুলো আপনারা স্তরে স্তরে দেখতে পারবেন।’ 

আরেক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘সংঘাত-সংর্ঘষের ঘটনার পরেও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আমরা সবসময় আশাবাদীর দলে আছি। কেননা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সাংঘাতিকভাবে তৎপর আছে। আমরা কখনই এইগুলোকে বরদাস্ত করব না। সবাই মিলে সহযোগিতা করলে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ক্ষেত্র তৈরি হয়ে যাবে।’

ইসি রাশেদা সুলতানার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতিপক্ষ প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

 

নওগাঁর ছয়টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী অঞ্চলের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। রুলের বিষয়ে জেনে বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে...
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আচরণবিধি হালনাগাদ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ মাসের মধ্যেই জানাতে হবে মতামত। এরইমধ্যে খসড়ায় প্রার্থীর অঙ্গীকারনামা তুলে নেওয়ায় যোগ্যতার মাপকাঠি প্রশ্নবিদ্ধ হবে...
নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারা জীবন পড়লেও কবিগুরুকে পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। তিনি রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক দার্শনিক হিসেবে...
সংবিধান সংস্কার পরিষদের শপথ বিতর্ক নিয়ে মন্তব্য করতে চান না সিইসি এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে।
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর