সাংবাদিক পেটানো–আচরণবিধি লঙ্ঘন

আওয়ামী লীগের ২ প্রার্থীর বিরুদ্ধে মামলা করবে ইসি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম

সাংবাদিক পেটানো ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁরা হলেন, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও ঝিনাইদহ-১ আসনের আব্দুল হাই। তাঁদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে রোববার সিদ্ধান্ত নিয়েছে ইসি।  

গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রশ্ন করায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক রাকিব উদ্দিনকে মারধর করেন চট্টগ্রাম-১৬ আসনে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

এদিকে, ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধেও মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে স্থানীয় নির্বাচন কর্মকর্তাকে মামলা করার নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচনি বিধিমালা লঙ্ঘন করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে জনমনে ভীতিকর অবস্থার সৃষ্টি করেছেন আব্দুল হাই। 

স্বতন্ত্র প্রার্থী ও তাঁর এজেন্টদের বিরুদ্ধে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও রয়েছে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে। এসব কারণে আব্দুল হাইয়ের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের প্রচারে নামার পর থেকে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া, মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটছে। শনিবার নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, কয়েকটি এলাকায় সংঘর্ষের তদন্ত প্রতিবেদনের দাখিলের পর প্রার্থিতা বাতিলের মতো কঠোর সিদ্ধান্তও আসতে পারে।

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদ নির্বাচনের ব্যালট পেপার বিতরণ। প্রথমদিন ১৩ জেলায় পাঠানো হবে ব্যালট পেপার। ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

এদিকে রোববার নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এখনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারও প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হয়নি। বিএনপি যদি ভোটে আসতো নাশকতার ঘটনা হতো না, পরিবেশ থাকতো স্বাভাবিক। 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়। এই হামলা প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর