গত বছর দেশে এসেছে ৪৫৫২ প্রবাসী শ্রমিকের মরদেহ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৭:৫৯ এএম

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি প্রবাসী আয়। প্রতিবছর গড়ে ২০ থেকে ২২ বিলিয়ন ডলার আসে এ খাত থেকে। তবে প্রতি বছরই প্রবাসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু বাড়ছে।

গত বছর দেশে এসেছে ৪ হাজার ৫৫২ জন প্রবাসী শ্রমিকের মরদেহ। এই হিসাবে গত বছর প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ প্রবাসী শ্রমিকের মরদেহ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হিসাবে প্রতি বছর এ সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, কাঙ্ক্ষিত মজুরি না পাওয়া এবং অতিরিক্ত মানসিক চাপে মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে মৃত্যু হচ্ছে শ্রমিকদের।

মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের হিসাবে, ২০১৯-২০-এ ৩ হাজার ১২৬, ২০২০-২১-এ ৩ হাজার ৭৫৭, ২০২১-২২-এ ৩ হাজার ৭৬২ এবং ২০২২-২৩ অর্থবছরে আসে ৪ হাজার ১০৭ রেমিট্যান্স যোদ্ধার মরদেহ। তবে ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মরদেহ এসেছে ৪ হাজার ৫৫২ জনের।

এর মধ্যে ২৫ থেকে ৩৫ বছর বয়সীর সংখ্যাই বেশি। আর বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যুর কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ ও হৃদরোগে।

প্রত্যাশা অনুযায়ী কাজ ও মজুরি না পাওয়ার মানসিক চাপকেই এর কারণ বলছেন বিশ্লেষকেরা। পাশাপাশি রয়েছে বিরূপ পরিবেশ ও কাজে অদক্ষতার মতো বিষয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাসার বলেন, বিদেশগামীদের অধিকাংশই গরিব। তারা নানাভাবে ঋণ করে, কেউ সুদে টাকা নিয়ে বিদেশে যান। কিন্তু সেই তুলনায় উপযুক্ত বেতন না পাওয়ায় মানসিক চাপ বেশি পড়ে তাদের ওপর। দুশ্চিন্তা গ্রাস করে তাদের। এ কারণেই বেশি মৃত্যু হয়।

আবুল বাসার বলেন, অনেকেই মনে করেন যে, ‘বিদেশে গেলেই একটা সোনার হরিণ ধরতে পারলেই আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। আসলে এই কথাটা সঠিক না।’

তবে মৃত্যুহার কমাতে কাজের পরিবেশ, বিদেশযাত্রার খরচ কমানো ও দক্ষকর্মী পাঠানোর ওপর জোর দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের প্রধান শরিফুল হাসান বলেন, প্রতি বছর প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার প্রবাসীর মরদেহ আসছে। তাদের থেকে স্যাম্পলিং করে মন্ত্রণালয়কে গবেষণা করে বের করতে হবে যে, কি কারণে আমাদের প্রবাসীরা মারা যাচ্ছে। 

এদিকে কম খরচে কীভাবে বিদেশে শ্রমিক পাঠানো যায়—তা নিয়ে সরকার আলোচনা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘সরকারি এবং কম খরচে যেন বিদেশে যাইতে পারে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি।’

তবে রাষ্ট্রীয়ভাবে সমস্যা চিহ্নিত করে সমাধানে বড় পরিসরে কর্মপরিকল্পনা চাইছেন সংশ্লিষ্টরা।

ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত বাংলাদেশিদের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
প্রবাসীদের সাথে যেকোনো ধরণের প্রতারণার ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানবপাচারের সাথে যুক্ত কোন...
উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া...
লিবিয়ার ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম সহযোগিতায় ফেরত পাঠানো হয় তাদের।
রাজধানীর পর এবার চট্টগ্রামের সড়কেও বসছে এআই ক্যামেরা। ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও জংশনগুলোতে সম্ভ্যাব্যতা সমীক্ষা যাচাইয়ের কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তবে, ক্যামেরা...
এইডসে আক্রান্ত হয়ে চলতি বছরের মে মাসে কুমিল্লায় মারা গেছেন তিনজন। এ ছাড়া এ বছর এ পর্যন্ত জেলায় এই রোগে সবমিলিয়ে মৃত্যু হয়েছে সাতজনের। 
সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ব্রিফিং নয়, বরং ট্রুথ সোশ্যালে বার্তা দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই বদলে যাচ্ছে বিশ্ববাজারের হিসাব-নিকাশ।
লোডিং...

এলাকার খবর