প্রীতি উরাংয়ের মৃত্যু: যে ব্যাখ্যা দিলেন ডেইলি স্টার সম্পাদক 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তাঁর ব্যাখ্যাটি শুক্রবার ডেইলি স্টারের প্রিন্ট এবং ইংরেজি ও বাংলা অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। 

গত ৬ ফেব্রুয়ারি মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাড়ির নিচ থেকে প্রীতির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। সেদিনই ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আটক করে পুলিশ। 

এর ১০ দিন পর এ ঘটনার প্রেক্ষিতে নিজের অবস্থান জানালেন ডেইলি স্টার সম্পাদক। পত্রিকার অনলাইন বাংলা সংস্করণ থেকে তাঁর ব্যাখ্যাটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো।  

প্রিয় পাঠক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ী,

দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের অ্যাপার্টমেন্ট থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের (১৫) মর্মান্তিক মৃত্যুর ১০ দিন পর বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ায় আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

হৃদরোগে আক্রান্ত হওয়ায় জরুরিভিত্তিতে আমাকে নয়াদিল্লিতে কার্ডিওলজিস্টের কাছে যেতে হয়েছিল। ২৪ ঘণ্টা আগে আমি দেশে ফিরেছি এবং জনমনে উত্থাপিত কিছু প্রশ্ন, বিশেষ করে গত ৬ ফেব্রুয়ারি প্রীতি উরাংয়ের মৃত্যুর বিষয়ে দ্য ডেইলি স্টারের অবস্থান সম্পর্কে জানাতে আপনাদের সামনে এসেছি। মোহাম্মদপুরের ওই ভবনের নবমতলা থেকে পড়ে প্রীতি উরাং মারা যায়। প্রীতির বাড়ি মৌলভীবাজার এবং যেখানে তার বাবা ও মা চা-শ্রমিক হিসেবে কাজ করেন।

প্রীতি উরাংয়ের মর্মান্তিক, দুর্ভাগ্যজনক ও দুঃখজনক মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। উন্নত জীবন পেতে ঢাকায় আসা প্রীতি প্রাণহীন হয়ে বাড়ি ফিরেছে। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। এ দেশের প্রতিটি শিশুর জীবন সুন্দর হোক, আমরা সেই কামনা করি এবং সাংবাদিকতার মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

আমাদের পাঠক ও পৃষ্ঠপোষক এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমের একটি অংশে মূলত দুটি প্রশ্ন উঠেছে। প্রথমটি, অভিযুক্ত ব্যক্তি দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক হওয়ার কারণে শীর্ষ ইংরেজি দৈনিক পত্রিকা হিসেবে আমরা কি তদন্ত প্রক্রিয়ায় কোনোভাবে প্রভাব বিস্তার করছি? এবং দ্বিতীয়টি, আমরা কি এ ঘটনায় সেভাবেই প্রতিবেদন প্রকাশ করছি, যেভাবে অন্যান্য ক্ষেত্রে করি?

আমরা প্রীতির মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের জন্য সংশ্লিষ্ট সবার আহ্বানের প্রতি দৃঢ় সমর্থন জানাই এবং সত্য উদঘাটন ও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্তৃপক্ষের প্রচেষ্টায় পূর্ণ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রীতির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, ঢাকার একটি আদালত তাদের জামিন নামঞ্জুর করেন এবং বিজ্ঞ বিচারক তাদের কারাগারে পাঠান। পরে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয় এবং আরেকজন বিজ্ঞ বিচারকের আদেশে বর্তমানে তারা চার দিনের রিমান্ডে রয়েছেন। আইনের এই যথাযথ প্রক্রিয়ায় কোথাও আমাদের কোনো ধরনের হস্তক্ষেপের চিহ্নও নেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইন কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া নিজস্ব গতিতেই চলবে।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে সৈয়দ আশফাকুল হক। ছবি: ফেসবুক

আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ঘটনার সঙ্গে কে জড়িত তা বিবেচনায় না নিয়ে দ্য ডেইলি স্টার এই মামলার বিষয়ে বস্তুনিষ্ঠভাবে এবং সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে প্রতিবেদন তৈরি ও প্রকাশ করবে; যেমনটি অন্য সব ক্ষেত্রে করে থাকে। আমাদের কোনো প্রতিবেদন কোনোভাবেই প্রভাবিত হবে না বা আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো পক্ষপাতিত্ব দেখাব না। এ বিষয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় আছি। তবে, পাঠকদেরও সতর্ক করতে চাই যে, কিছু ক্ষেত্রে ঘটনাটি বিকৃত ও অতিরঞ্জিত করে প্রকাশ করা হচ্ছে।

আমরা সব ধরনের শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রতিবেদন প্রকাশ করছি এবং শিশুদের অধিকার সমুন্নত রাখতে দ্য ডেইলি স্টারের নীতিতে অটল রয়েছি। দরিদ্র, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের অধিকার সমুন্নত রাখার বিষয়ে আমরা অগ্রগামী এবং এই অবস্থান অক্ষুণ্ন থাকবে। সংখ্যালঘু, বিশেষ করে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখা আমাদের অন্যতম মূলনীতি।

দ্য ডেইলি স্টার মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত একটি সংবাদপত্র, যা গণমাধ্যমের স্বাধীনতা, বাক ও মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অন্যান্য অধিকার ও স্বাধীনতা যুদ্ধের প্রতি পরিপূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মুক্তিযুদ্ধের নীতি ও মূল্যবোধ লালন করি এবং সকল অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

নৈতিক সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা সম্পর্কে যারা আমাদের প্রতিনিয়ত সচেতন করে চলেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সমালোচকদেরও ধন্যবাদ জানাই, যারা মনে করেছেন যে, অভিযুক্ত ব্যক্তি দ্য ডেইলি স্টারের উচ্চপদে অধিষ্ঠিত থাকায় আমরা আমাদের মূল্যবোধ থেকে বিচ্যুত হতে পারি। আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ, যারা এ বিষয়ে আমাদের গৃহীত অবস্থান না দেখেই দ্য ডেইলি স্টারকে বিচার করেছেন।

আমরা সবার প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাদের কর্তব্য বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এবং দিচ্ছেন। আবারও দৃঢ়চিত্তে বলছি, আমরা আমাদের কর্তব্য থেকে বিচ্যুত হবো না। কেননা, আমাদের ডিএনএতে, প্রাতিষ্ঠানিক নীতিতে এবং ব্যক্তিগত বিশ্বাসে এটি গেঁথে রয়েছে।

ধন্যবাদ,
মাহফুজ আনাম
সম্পাদক ও প্রকাশক
দ্য ডেইলি স্টার

নিহত প্রীতি উরাংয়ের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে। তার বাবার নাম লোকেশ উরাংয়। সে প্রায় দুই বছর ধরে সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। 

গত ৭ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় এসে আশফাকুল ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করেন প্রীতির বাবা লোকেশ উরাং। সেই দিনই আশফাকুল ও তানিয়াকে তিন দিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। আসামীদের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে তা নাকচ করা হয়।  

পরে গত ১৩ ফেব্রুয়ারি দুই আসামীর ১০ দিন রিমান্ড চাইলে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলাটি অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। 

এর আগে গতবছরের আগস্টে সাংবাদিক সৈয়দ আশফাকুল হকের এই বাসা থেকেই ফেরদৌসী নামে এক গৃহকর্মীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। তখনও আশফাকুলের নামে মামলা হয়েছিল। অবশ্য পরে ওই মামলা থেকে তারা অব্যাহতি পান। 

দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয়...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব করেন সরকারি দলের সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন। এরপরই জনমনে প্রশ্ন জেগেছে—সত্যিই কি বাতিল হচ্ছে এই দুই বড় নোট? এটি কি সাধারণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর