মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট পাঁচটি সম্মাননা অর্জন করেছে।

ইউনিলিভার বাংলাদেশ ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ এবং ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। পাশাপাশি সহযাত্রা: কো-ক্রিয়েটিং ইমপ্যাক্ট উদ্যোগের জন্য সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশনস ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া স্মার্ট কাস্টমার লজিস্টিকস অ্যান্ড ট্রেড উদ্যোগের জন্য ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে এবং ইউ-রিফিল ২.০ অ্যান্ড রিইঞ্জিনিয়ারিং প্যাকেজিং উদ্যোগের জন্য রেসপনসিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির এবং কাস্টমার বিজনেস ডেভেলপমেন্ট হেড শাদমান সাদিকিন।

এই স্বীকৃতিগুলো বাংলাদেশে টেকসই ব্যবসায়িক চর্চা, উদ্ভাবন ও কার্যকর অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরিতে ইউনিলিভার বাংলাদেশের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।

খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ২৯ ব্যাংকের জন্য পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ছয় মাসের মধ্যে খেলাপি ঋণ কমাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে হস্তান্তরের...
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও এমপিদের মালিকানাধীন প্রতিষ্ঠানসহ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। রোববার প্রবাসী...
ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসের চতুর্থ সংস্করণেও তিনটি ক্যাটাগরিতে বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনকে পুরস্কার দেওয়া হয়েছে। টেকসই নেট জিরো ইনিশিয়েটিভ এবং এনার্জি ইফিশিয়েন্সি...
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর