নাথান বমের কুকি চিন কতটা ভয়ংকর, সদস্য সংখ্যাই বা কত?

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম

বান্দরবানের থানচি ও রুমায় সোনালী ব্যাংকের দুটি ও কৃষি ব্যাংকের একটি শাখায় হামলা ও লুটের ঘটনায় নতুন করে সামনে এসেছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের নাম। প্রশ্ন উঠেছে কেএনএফ কী ব্যাপক শক্তি সঞ্চয় করেছে, যার জানান দিতে মাত্র ১৬ ঘন্টার ব্যবধানের ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে টাকা লুট করেছে। পুলিশের চেকপোস্ট ও থানায় হামলার মতো ঘটনা ঘটিয়েছে। 

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের তথ্য বলছে, কুকি চিন ব্যাপক শক্তিশালী হয়েছে এমন ধারণা ঠিক নয়। থানচি ও রুমায় সংগঠনটি যে ঘটনা ঘটিয়েছে তার পেছনে শক্তি জানান দেওয়ার চেয়েও তাদের আর্থিক ভঙ্গুর দশা বেশি কাজ করেছে। কেননা রুমায় সোনালী ব্যাংকের শাখায় হামলা করলেও টাকা লুট করতে পারেনি। ফলে বাধ্য হয়েই পরদিন দিনের বেলায় থানচিতে ব্যাংক ডাকাতি করেছে। সেখান থেকে ক্যাশে থাকা টাকা ও গ্রাহকের তাৎক্ষনিক টাকা লুট করেছে। এতে বোঝা যায় সশস্ত্র এই সংগঠনটি আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।   
  
থানচি ও রুমার ঘটনার পর কুকি চিনের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ। ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। কুকি চিনের ‌‌প্রধান সমন্বয়কারী চেওশিম বমকে আটকের কথাও জানিয়েছে র‍্যাব।  

বান্দবানের অভিযানের সঙ্গে যুক্ত দুজন কর্মকর্তা ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, সন্ত্রাসী এই সংগঠনটি অনেক বড় তা ভাবার কোনো কারণ নেই। তবে এটাও ঠিক গত দুই বছরে তাদের সদস্য সংখ্যা বেড়েছে। কেএনএফের সামরিক শাখা কুকি চিন ন্যাশনাল আর্মি বা কেএনএর সদস্য সংখ্যাও বেড়েছে। এই সদস্যরা পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরাম ও মিয়ানমারের চিন রাজ্য থেকে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিয়েছে। এদের একটা কাঠামোগত পরিবর্তন এসেছে। কিন্তু বড় ধরনের হামলা পরিচালনার সক্ষমতা এদের নেই। এই কর্মকর্তারা বলেন, ‘কুকি চিন নির্মূল করা হবে। আশা করছি, এখানকার (পার্বত্য চট্টগ্রাম) সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ থাকবে না।’ 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সম্প্রতি গণমাধ্যমকে বলেছেন, ‘কেএনএফ বান্দরবানের পাহাড়ে ঘাঁটি গেড়ে ছিল। তাদের বিরুদ্ধে অভিযান চলছে।’

বছর দুয়েক আগে কেএনএফ সংগঠনের নামে ফেসবুকে একটি পেজ খুলে দাবি করেছে, রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। সেগুলো হলো বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি। তারা রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম—এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্যের দাবি করেছে। সেই সময় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা একাধিক বিবৃতিতে কথিত এই সংগঠন জানায়, কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) নামে একটি সশস্ত্র দল গঠন করেছে তারা। তাদের মূল সংগঠনের সভাপতি নাথান বম। তারা তখন দাবি করে, তাদের সামরিক শাখার শতাধিক সদস্য গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে পাড়ি জমান বছর তিনেক আগে। ২০২১ সালে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ফিরে আসে। চলতি বছর তারা আত্মগোপনে যায়।

অবশ্য কেএনএফ তাদের সদস্য সংখ্যা শতাধিক বললেও বছর দুয়েক আগে তাদের সশস্ত্র শাখার সদস্য সংখ্যা ২০-২৫ জনের মতো ছিল বলে সূত্রগুলোর কাছে তথ্য ছিল। তবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে তথ্য আছে তাতে এটা নিশ্চিত গত দুই বছরে সংগঠনটির আকার বেশ খানিকটা বেড়েছে। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য বলছে, নারী-পুরুষ মিলে এই সংগঠনের সশস্ত্র শাখার সদস্য ১৫০ থেকে ২০০-এর মতো। তবে কেএনএফের অবস্থানে বিশ্বাসী সদস্য সংখ্যা এর দ্বিগুণ হবে।   

কেএনএফ ফেসবুকে দাবি করেছিল, তাদের একটি কমান্ডো দল আছে, যার নাম হেড হান্টার কমান্ডো টিম। তাদের দাবি কমান্ডোরা মিয়ানমারের কাচিন থেকে প্রশিক্ষণ নিয়েছে। 

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, বান্দরবানের এলাকাগুলোতে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলেই আছে। তারা হামলার আশঙ্কা করছেন না। 

বান্দরবানের একটি থানার একজন পুলিশ কর্মকর্তা মনে করেন, কেএনএফের খুব বেশি প্রভাব নেই। বমদের মধ্যেও এই সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে অবস্থান রয়েছে। দুর্গম পাহাড়ে অবস্থান নিয়ে টিকে থাকার মতো লোকবল, আর্থিক সামর্থ্য সংগঠনটির নেই।

আরও পড়ুন:

৫ আগস্টের পর ছুটি নিয়ে কর্মস্থলে আর না ফেরায় অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, মিশু বিশ্বাস ও এএসপি মাহমুদুল হাসানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। নোটিশ ও বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায়...
পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজিসহ ছয়জন ডিআইজিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণ দেখিয়ে কিছু দুষ্কৃতিকারীর ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরীক হামলা করে। যা ওই ভুক্তভোগী নাগারিকদের সাবিংধানিক অধিকার হরণ...
চারজন অতিরিক্ত আইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর