রোহিঙ্গা সহায়তার তহবিল ঘাটতিতে উদ্বেগ বাড়ছে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ এএম

রোহিঙ্গা সহায়তার তহবিল ঘাটতিতে উদ্বেগ বাড়ছে। ২০১৯ সালে চাহিদার বিপরীতে অর্থ মিলেছিল ৭৫ শতাংশ। তবে গত ৫ বছরে তা কমে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে দাতা সংস্থাগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ে কাটছাটের পরামর্শ দিচ্ছে সরকার।

ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটাতে বিশ্ববাসীর কাছে চলতি বছর ৮৫ কোটি ২৪ লাখ ডলারের চাহিদা দিয়েছে বাংলাদেশ ও জাতিসংঘ। এই অর্থের পরিমাণ গত বছরের চেয়ে কম হলেও বিশ্বজুড়েই মানবিক সংকট থাকায়, কত পাওয়া যাবে তা নিয়ে রয়েছে শঙ্কা।

২০১৯ সালে ৭৫ শতাংশ, ২০২০-এ ৫৯, ২০২১-এ ৭৩, ২০২২-এ ৬৯ এবং সবশেষ ২০২৩ সালে চাহিদার বিপরীতে সর্বনিম্ন ৫০ শতাংশ অর্থ পাওয়া গেছে রোহিঙ্গাদের জন্য। তহবিল ঘাটতির এ ধারা চলমান থাকলে আশ্রয় শিবিরে নতুন সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেছেন, রোহিঙ্গাদের যথেষ্ট অপুষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ২০১৮ ও ২০১৯ সালে রোহিঙ্গাদের অপুষ্টি কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে সেটি আবার বাড়ছে। দিনশেষে যদি এই অপুষ্টি থেকে যায় তাহলে শিশুমৃত্যুর হার বাড়তে পারে। এটি একটি শঙ্কার জায়গা।

চলমান পরিস্থিতিতে রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের মনোযোগ ধরে রাখাটাই চ্যালেঞ্জ মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় দাতা সংস্থাগুলোকে ব্যবস্থাপনা ব্যয়ে কাটছাটের পরামর্শ দিচ্ছে সরকার।

ভিডিও দেখুন:পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, যেহেতু রিসোর্সের ঘাটতি আছে, সেহেতু আমরা দাতা সংস্থাগুলোকে বলেছি তোমরা ডুপ্লিকেশন বা ওভারল্যাপ বা অন্যান্য ক্ষেত্রে কিভাবে করলে খরচ কমানো যায়...। কেননা আমরা সবাই জানি জাতিসংঘের বিভিন্ন সংস্থার ওভারহেড একটা বড় কস্ট। সুতরাং আমি মনে করি, এগুলো যদি লোকাল মাধ্যমে করা হয়, তাহলে হয়ত অপারেশনাল কস্টটা কমিয়ে আনা সম্ভব। এগুলো করে হয়ত ম্যানেজ করতে হবে।

পরিস্থিতি মোকাবিলায় রোহিঙ্গাদের সামাজিক কর্মকাণ্ডে অন্তর্ভূক্তের পরামর্শ দিয়েছে জাতিসংঘ। তবে সরকারের দাবি, এ ধরনের পদক্ষেপ প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, দেশের সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকটগুলোও ভাষণে সমানভাবে তুলে ধরেছেন তিনি।...
অভিন্ন নদী ও ভূগর্ভস্থ জলাধারের ক্ষেত্রে প্রয়োজন ন্যায্য ও যুক্তিসঙ্গত ব্যবহার, নিয়মিত সংলাপ, সময়োপযোগী তথ্য বিনিময় এবং বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত। সর্বোপরি প্রয়োজন পারস্পরিক আস্থা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ‘স্বল্পোন্নত দেশ’-এর তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য সকল দেশের ক্ষেত্রে এই উত্তরণ প্রক্রিয়াটিকে টেকসই করতে সুনিশ্চিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে প্রচণ্ড চাপের মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্প। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- টানা তিন মাস ধরে চলা এই সংকটের কারণে ব্যাহত হচ্ছে কারখানার উৎপাদন।
দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশ উদ্ধার করেছে পুলিশ। এসময় জাহিদ হাসান ইমন নামের একজনকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপ-পুলিশ কমিশনার মো....
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে প্রায় সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা করে। আড়তদারদের দাবি, এখন সবজি পরিবহনে প্রতি ট্রিপে বাড়তি খরচ হচ্ছে চার হাজার টাকা।...
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে পেট্রোল ঢেলে আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তানিয়া (১৭) নামে একজনের মৃত্যু...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর