বেনজীর ও তাঁর পরিবারের আয়কর নথি দুদকের হাতে 

আপডেট : ০২ মে ২০২৪, ০৩:৫৮ পিএম

পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের জাতীয় পরিচয়পত্র, আয়কর নথি ও কোম্পানীর কাগজপত্র সংগ্রহ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণমাধ্যমের প্রতিবেদন, বেনজীরের বক্তব্য ও নিজস্ব অনুসন্ধান শেষে প্রকৃত সত্য বের করা হবে, বলছে সংস্থাটি। 

সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের এক প্রতিবেদনে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিপুল সম্পদের কথা তুলে ধরা হয়। এতে দাবি করা হয় বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট, পাঁচ তারকা হোটেলের শেয়ার, গাজীপুর, কক্সবাজার, গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে শত শত বিঘা জমির মালিকানা রয়েছে। 

এ খবর প্রকাশ হওয়ার পর সাবেক পুলিশ প্রধান বেনজীরের বিপুল অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধান করতে দুদকের কাছে আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এর পরপরই বেনজীর আহমেদের বিপুল অবৈধ সম্পত্তির অভিযোগের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী সালা উদ্দিন রিগ্যান। 

এই দুই ঘটনার পর গত ১৮ এপ্রিল দুদকের সভায় সাবেক এই পুলিশ প্রধানের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরজন্য একটি তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করে দুদক। কমিটির সদস্যরা হলেন, দুদক উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদীন। 

অবশ্য নিজের ও পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সাবেক আইজিপি বেনজীর। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, পরিবার ও তাঁর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। তিলকে তাল বানিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, সাবেক আইজিপি বেনজীরের বৈধ আয়ের সাথে সম্পদের সামঞ্জস্যতা খুঁজে দেখতে হবে। বেনজীরের প্রতি পক্ষপাতিত্ব করা হলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক নজীর হয়ে থাকবে বলেও দাবি সংস্থাটির। 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অসামঞ্জস্যতার কারণে তিনি অপরাধগুলো করেছেন বলে চিহ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণেই কিন্তু এ বিষয়গুলো আসছে। কিন্তু বাস্তবে কতটুকু আমরা দেখতে পাবো এটা দেখার বিষয়।’ 

অভিযোগ যাই থাকুক না কেন, আদালতে উপস্থাপনযোগ্য তথ্য প্রমাণ পেলে কাউকেই ছাড় না দেওয়ার কথা জানিয়েছে দুদক। সংস্থাটি বলছে, একইভাবে পর্যাপ্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যায় না।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘বিভিন্ন তথ্য নিয়ে তা পর্যালোচনা করে যা ব্যবস্থা হয়, যদি তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে মামলা করার প্রস্তাব করা হবে। না হলে তারা (তদন্ত কমিটি) ফাইনাল রিপোর্ট দেবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন গ্রহণ করে তাহলে পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।’ 

সম্পদের বিষয়ে বেনজীর আহমেদকেও ডাকবে দুদক। প্রয়োজনে অনুসন্ধান কর্মকর্তাদের মুখোমুখি করা হবে পরিবারের সদস্যদেরও।

দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর