দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:২২ এএম

দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তাঁর পরিবারের ওপর আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতি বলা হয়েছে, আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এছাড়া ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলনই এই নিষেধাজ্ঞা। 

আমেরিকা সরকারি পরিষেবাগুলোকে আরও স্বচ্ছ এবং সাশ্রয়ী করতে, ব্যবসায়িক এবং নিয়ন্ত্রক পরিবেশ উন্নত করতে এবং অর্থ পাচার এবং অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারে সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভিডিও দেখুন:

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতে হবে। ৪৫ বছর পর আটক হয়ে সেনাবাহিনীর হেফাজতে তিনি।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর