মার্কিন নিষেধাজ্ঞা: যা বললেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ

আপডেট : ২১ মে ২০২৪, ০৮:৩৬ পিএম

যেসব অভিযোগে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে তার সবগুলোই ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আজিজ আহমেদের পরিবারের সদস্যদের আমেরিকা প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিক্রিয়ায় মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসভবনে তিনি এ দাবি করেন।

জেনারেল (অবসরপ্রাপ্ত) আজিজ আহমেদের দাবি, তাঁর পরিবার ও সরকারকে বিব্রত করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক।’ 

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, ‘আমি চার বছর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি ছিলাম, তিন বছর সেনাপ্রধান ছিলাম। কেউ যদি একটা প্রমাণ দিতে পারে যে, ওই চার বছর এবং শেষের তিন বছর আমি আমার কোনো ভাইকে বিজিবি বা সেনাবাহিনীতে কোনো কাজ দিয়েছি, আই অ্যাম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স।’ 

দুর্নীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করার অভিযোগে আজিজ আহমেদ ও তাঁর পরিবারের ওপর আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতি বলা হয়, আজিজ আহমেদ তাঁর ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এছাড়া ব্যক্তিগত সুবিধার জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলনই এই নিষেধাজ্ঞা। 

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ বলেন, ‘আমাকে কিছু বলা মানে হলো, আমার পরিবারের অন্যন্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি তারাও কিছুটা বিব্রত হবে। তাদেরও এখানে টার্গেট করেছে কিনা আমি এটা জানি না।’  

সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবাধিকার লঙ্ঘন, নির্বাচনে কারচুপিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ তার শাসনামল। এবার সেই সময়ে বাংলাদেশ বেতারে...
যুক্তরাষ্ট্রে সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি থাকায় বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ শনিবার এক ফেসবুক পোস্টে দূতাবাস এ তথ্য জানায়।
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর