ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন 

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:২৩ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতার মধ্যে ঢাকাসহ ৪ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। 

বার্তায় বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এলাকায় বিজিবি সদস্যরা টহল শুরু করে। 

রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল বলেন, ‘কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। প্রয়োজনে আরো বিজিবি সদস্য সংখ্যা বাড়ানো হবে।’

রাজশাহী মহানগর পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা বৃদ্ধির জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সেই সাথে বিজিবি ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে।’

এদিকে সারাদেশে এখন পর্যন্ত ৬জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে ১ জন, চট্টগ্রামে ৩ জন আর রংপুরে ২জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল থেকেই কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে রাজধানীর সায়েন্সল্যাব ও বাড্ডায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি দল মহাখালির রেললাইন অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা–ধাওয়া হয়। 

সোমবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০০ জন আহত হন। সোমবার মধ্য রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে।  

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আরো দুই হত্যা মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। এর ফলে মোট ৭ মামলায় জামিন পেলেন তিনি। এর মধ্য দিয়ে তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে নিজেকে বিজয়ী ঘোষণা করছেন উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, তারা ইরানের রাষ্ট্রব্যবস্থা কোনো পরিবর্তন আনতে পারেনি।
জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ৯ জেলার ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইরান ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। রোববার সকালে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর