সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা ব্যাহত 

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২:৪২ পিএম

রাজধানীসহ সারা দেশে মোবাইল ফোনের ইন্টারনেটের ফোর-জি সেবা ব্যাহত হচ্ছে। তবে ব্রডব্যান্ড লাইনে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পাওয়া যাচ্ছে।

বুধবার থেকে এমন সমস্যায় পড়েছেন ফোনে ইন্টারনেট ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া অন্য ওয়েবসাইটগুলোতে প্রাথমিকভাবে ঢোকা গেলও বৃহস্পতিবার থেকে ফোনে ডাটার ইন্টারনেট ব্যবহার করে কোনো সেবাই পাওয়া যাচ্ছে না।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সারা দেশে সেবা ব্যাহত হচ্ছে বলে খবর পেয়েছি। সমস্যা সমাধানের চেষ্ট চলছে। এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’

গ্রাহকরা বলছেন, বুধবার মধ্যরাত থেকে মোবাইল ডাটা একেবারেই ব্যবহার করা যাচ্ছে না। রাজধানীর ধানমন্ডি, নীলক্ষেত, পলাশী, সায়েন্সল্যাব, গ্রিনরোড, যাত্রাবাড়ী এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, টঙ্গী এবং গাজীপুর সদরের বিভিন্ন এলাকার ইন্টারনেট ব্যবহারীরা একই তথ্য দিয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এলাকাগুলোতেও মোবাইলে ইন্টারনেট সেবা বিঘ্ন হওয়ার খবর পাওয়া গেছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি...
তিন পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনা থেকে ভার্চুয়ালি তিনটি প্রাথমিক ও নয়টি...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তৎকালীন প্রধানমন্ত্রীর তথ্য–প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার সকালে ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০ থেকে ২২...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর