অন্তর্বর্তীকালীন সরকারে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা চান সমন্বয়কেরা

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া একটি ভিডিও বার্তায় এ প্রস্তাবনার কথা বলা হয়।

ভিডিওবার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাঁদের দাবির কথা জানান। এসময় আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার নাহিদের পাশে বসা ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণার জন্য চব্বিশ ঘণ্টা সময় নিয়েছিলাম। কিন্তু এই জরুরি পরিস্থিতিতে আমরা এখনই সেই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের দাবি জানাই। আমরা উনার সঙ্গে কথা বলেছি, তিনি ছাত্রজনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে সম্মত হয়েছেন। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই। এছাড়া সরকার গঠনের পুরো রূপরেখা ও বাকিদের নাম আমরা সকালে ঘোষণা করব।’

নাহিদ আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে। আমাদের আন্দোলনকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের দোসররা এমন কাজ করছে। আমরা মুক্তিকামী ছাত্রজনতাকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাই।’

এই সমন্বয়ক আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই। আমরা এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছি, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ব্যতিরেকে অন্যকোনো সরকার আমরা মেনে নেবো না। আমরা কোনোপ্রকার সেনা শাসন চাই না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত আমরা রাজপথে থেকে এই অভ্যুত্থানকে রক্ষা করব।’

ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সমাঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, আগে দায় স্বীকার করে তাদেরকে এগিয়ে আসতে হবে। আজ মঙ্গলবার...
দেশের সব শিশুকে প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া গেলে দেশের ভিত্তি আরও মজবুত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের প্রতিভা বিকাশে ২০২৭ সাল থেকে আবারও নতুন কুঁড়ির...
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে লুকানো অবস্থায় ৩টি ডিম্বাকৃতির সোনার পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা সোনার মোট ওজন ১ কেজি ২৯০ গ্রাম।
অ্যান কারসন ধ্রুপদি সাহিত্যের সঙ্গে সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন ধারা তৈরি করেছেন। তাঁর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। তাঁর পুরো নাম...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর