বাংলাদেশে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০১:৫০ পিএম

বাংলাদেশে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান দপ্তরটির মুখপাত্র ম্যাথিউ মিলার। 

মার্কিন সরকারের এই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে আসছে।  আমরা গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক উপায়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনী আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা তাদের প্রশংসা করি।’

মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা আলাদাভাবে সংশ্লিষ্ট পক্ষ বা দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকতে এবং যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছে।’ 

বাইডেন প্রশানের এই কর্মকর্তা বলেন, ‘আমরা সতর্কতার সাথে (বাংলাদেশের) পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে আছে। আমরা সব পক্ষকে আরো সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গত কয়েক সপ্তাহ ধরে অনেক প্রাণ হারিয়েছে, এবং আমরা সামনের দিনগুলোতে (সবাইকে) শান্ত ও সংযম থাকার আহ্বান জানাই।... যারা প্রিয়জন হারিয়েছেন এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের আমরা গভীর সমবেদনা জানাই।’

গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে চলা সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের এশিয়ার দেশটির ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।  

গত রোববার বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় শতাধিক নিহত হন। এ প্রেক্ষাপটে গতকাল সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। রোববারের পরিস্থিতির কারণে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করা হয়। 

আন্দোলনের বিভিন্ন জায়গার জমায়েতের স্থানগুলোতে সেনা মোতায়েন হয়। আশা করা হয়েছিল, এর মধ্য দিয়ে কারফিউকালে আন্দোলনকারীরা আর মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে এগোবেন না। কিন্তু সোমবার পূর্ব নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের জমায়েত বাড়তে থাকে। এক পর্যায়ে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন।

কোটার সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশে সহিংসতা শুরু হয়। এ সহিংসতায় এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। 

বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ সোমবার সচিবালয়ে...
তোপের মুখে রাখা বা সরকারের সমালোচনা করাকে সরকার ইতিবাচকভাবে দেখে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত...
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে জানিয়ে সবাইকে সবাইকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. সালেহ (সালেহ শিবলী)। রোববার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ...
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে। এ অভিযোগে তাকে দল...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয় নেতা–কর্মীদের সমর্থন ও মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নিয়ে শহীদ...
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া ১০ জনকে খালাস দেওয়া হয়েছে
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর