১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল 

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৮:৪৬ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে এক সেনা অভ্যুত্থানে পরিবারসহ নিহত হন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে না থাকায় তারা প্রাণে বেঁচে যান। 

বঙ্গবন্ধুর মৃত্যুর ২৩ বছর পর ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। এ সময় প্রথম ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তা বাদ দেওয়া হয়। আবার ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে সরকারে আসলে ১৫ আগস্টে জাতীয় শোক দিবস ফিরিয়ে আনে। একই সঙ্গে বঙ্গবন্ধুর বাসভবনকে একটি জাদুঘরে রূপ দেওয়া হয়। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপরপরই ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর জাদুঘরে আগুন দিয়ে ধ্বংস করা হয়।  

এছাড়াও সভায় ছাত্র জনতা গণ আন্দোলনে নিহতদের জন্য শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদদের পরিবারকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাদের তালিকা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে থাকা আরও ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
হামের টিকা নিয়ে অসংগতি ও অব্যবস্থাপনার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ হয়ে গেছে। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর