বন্যার্তদের জন্য টিএসসিতে উঠল ১১ কোটি টাকা, শেষ হলো ত্রাণ সংগ্রহ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ এএম

বন্যাদুর্গতদের জন্য ঢাকা বিশ্বিবদ্যালয়ের টিএসটিতে চলা ত্রাণ সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে ১১ কোটি ১০ লাখ টাকা। খাবার বিতরণ ও প্যাকেজিংসহ বিভিন্ন মাধ্যমে খরচ হয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। অবশিষ্ট টাকা ব্যয় হবে বন্যার্তদের পুনর্বাসনে।

আজ বুধবার সন্ধায় টিএসসিতে ডাকা এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে এই কার্যক্রম পরিচালনা করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় কথা বলেন সমন্বয়ক রেজোয়ান আহমেদ ও সমন্বয়ক লুৎফর রহমান।

আগষ্টের মাঝামাঝি থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলা। আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবীদের দ্বারা চলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম।

২২ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের আয়োজন চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এতে যোগ দেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

ত্রাণ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধের কথা জানিয়েছেন সমন্বয়করা। ত্রাণ বিতরণের বাইরে থাকা অবশিষ্ট বাকি অর্থ সরকারের সঙ্গে সমন্বয় করে বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করার কথাও জানান তারা।

তারা জানান, ত্রাণ সুষ্ঠ বণ্টনে স্থানীয় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত এলাকায় পৌঁছে দিতে কাজ করছেন আয়োজকরা। এ ছাড়া বন্যাদুর্গত এলাকাগুলোতে তাদের গণরান্না কর্মসূচিও চলমান রয়েছে।

আয়োজকরা জানান, সবমিলিয়ে যে অর্থ উঠেছে তা সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের দ্বারা পরিচালিত দুটি ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে।

কীভাবে এবং কাদের মাধ্যমে ব্যবহার হলে সর্বোচ্চ মানুষের উপকার হবে সেই বিষয়য়ে স্থানীয় এবং দেশের ছাত্র-জনতার পরামর্শ আহ্বান করেন তাঁরা। 

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও...
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকার পানি কমতে শুরু করেছে। বাড়ছে পানি বাহিত রোগ। বন্যা কবলিত এলাকার মানুষ নানা দুর্ভোগে দিন পার করছে। এই অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম...
স্টার্টআপের জন্য তরুণ উদ্যোক্তাদের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগের বিকাশে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়া হবে।
অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ত্রাণ, চিকিৎসাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
সিলেট মহানগরীর শাহপরান থানাধীন টিলাগড় এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর