সংখ্যালঘুদের বাড়িঘরে হামলায় ছয় বছরে ৩০৭ মামলা, বিচার হয়েছে ৭টির

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ এএম

২০১৮ সাল থেকে ৬ বছরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার ৩০৭টি মামলায় চার্জশিট হয়েছে ১৭৯টির। বিচার সম্পন্ন হয়েছে ৭টির। এ ছাড়া ১৪টি মামলায় খালাস পান আসামিরা। এ অবস্থায় নির্বিঘ্নে দুর্গাপূজা আয়োজনে শতভাগ নিরাপত্তা চেয়েছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। 

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবি, সেপ্টেম্বরের ৫ তারিখের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে অন্তত ২ হাজার হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে ৭০টি মন্দির। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭০০ পরিবার।

খুলনার দাকোপের তিন মন্দিরে দুর্গাপূজা করতে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে- সম্প্রতি এমন বেনামি চিঠি পাওয়ার অভিযোগ জানানো হয়েছে পুলিশে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় সারা দেশে ৩০৭টি মামলা হয়েছে। চার্জশিট হয়েছে ১৭৯টির। চূড়ান্ত প্রতিবেদনে ৭৯টিতে কোনো প্রমাণ মেলেনি। এ ছাড়া ৪৯টি মামলার এখনও তদন্ত চলছে। ৭টি মামলার বিচার সম্পন্ন হয়েছে এবং ১৪টি মামলায় খালাস পান আসামিরা।

সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা বলছেন, সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ার কারণেই বার বার হামলা। 

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বলেন, ‘২ হাজার ১০টি হামলার ঘটনায় ১ হাজার ৭০৫টি পরিবার আক্রান্ত হয়েছে। এতে রয়েছে হত্যা, নারী নির্যাতন, উপাসনালয়ে হামলা। আমরা ৬৯টি উপাসনালয়ে হামলার বিবরণী তুলে ধরেছি।’

মনীন্দ্র কুমার নাথ আরও বলেন, ‘খুলনার দাকোপে বলছে– তোমার পূজা করতে গেলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে।’

ভিডিও দেখুন:এদিকে নির্বিঘ্নে পূজা আয়োজনে আশ্বস্ত করে পুলিশ বলছে, নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন হামলাগুলোরও তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া ইনামুল হক সাগর বলেন, ‘কেউ যদি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে, সে জন্য কিন্তু পুলিশ তৎপর রয়েছে।  এ ধরনের পরিস্থিতি যদি কেউ সৃষ্টি করতে চায় তাহলে পুলিশ কিন্তু সেটা সাথে সাথে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। যেকোনো ধরনের অভিযোগ যদি আমরা পাই, আমরা কিন্তু সাথে সাথে সেটির জন্য ব্যবস্থা গ্রহণ করি।’ 

সারা দেশে পূজামণ্ডপে কোনো হামলার শঙ্কা দেখা দিলে জরুরি সেবা নম্বরে কল করলে সহায়তা দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। নতুন এসব পদ...
আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...
স্বাধীনতার ৫৭ বছরেও দেশের অনেক মৌলিক বিষয় ঠিক করা যায়নি। ছাত্ররা ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছে না। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূলভাবে ঢেলে সাজানো দরকার বলে মনে করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...
ইসরায়েলে নতুন সরকার গঠন করতে হলে গাদি আইজেনকটকে কাটিয়ে উঠতে হবে আদর্শগত বিভাজন আর সংকীর্ণতা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সমর্থন আদায় করতে হবে আরও ১৩টি আসনের নেতাদের। এদিকে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী...
ইয়েমেনে যুদ্ধ চালাতে নিজেদের অর্থের জোগান ব্যবস্থা আরও শক্ত করেছে হুতিরা। কর, শুল্ক, বিভিন্ন ধরনের ফি, তেল বিক্রি এবং সাধারণ মানুষের কাছ থেকে নেয়া অনুদান, বিভিন্ন উৎস থেকে আসা অর্থের বড় অংশই যাচ্ছে...
নারী ক্রিকেটারদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে নতুন পথে হাঁটছে বিসিবি। যা এতদিন হয়নি তা-ই বাস্তবায়নের করতে যাচ্ছে তামিম ইকবালের বোর্ড। আজ (২২ নভেম্বর) বিসিবি সভাপতি তামিম ইকবাল নারী...
দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর