রাজধানীর বায়ু দূষণ: সবাইকে মাস্ক পরার অনুরোধ উপদেষ্টা রিজওয়ানার 

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম

রাজধানীর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। 

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘বায়ু দূষণে সৃষ্ট জনদুর্ভোগের জন্য ক্ষমা প্রার্থনা করছি। যদিও এর জন্য সরকার দায়ী নয়। এর রাতারাতি কিংবা সহজ কোনো সমাধান নেই। বায়ু দূষণ প্রায় ৩০ শতাংশ। শীতকালে এটি প্রায় ৪০ ভাগ। যেভাবে দূষণ কমানো যায় সে চেষ্টা করছি। সরকার এলার্ট সিস্টেম চালু করছে। অনুসরণের অনুরোধ করা হবে। সবাইকে মাস্ক পরতে হবে। যাদের পক্ষে সম্ভব এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন।’

এ সময় উপদেষ্টা রিজওয়ানা জানান, এয়ার পিউরিফায়ারের ট্যাক্স পুনঃবিবেচনার জন্য এনবিআরকে বলা হয়েছে। তিনি বলেন, ‘পিউরিফায়ারের দাম সামর্থ্যের মধ্যে আনার চেষ্টা করছে সরকার। প্রথম থেকেই সরকারি প্রতিষ্ঠান সজাগ থাকলে এখন এ পরিস্থিতি হতো না।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সরকারি সিদ্ধান্ত আছে ২০২৫ সালের পর থেকে পোড়ানো ইট ব্যবহার করা যাবে না। ইট ভাটা থেকে সরে আসতে হবে। ব্রিক ফ্রি জোন করার নীতিগত সিদ্ধান্ত নিলাম। আগামী বর্ষার আগ পর্যন্ত টাস্কফোর্স কাজ করবে।’ 

আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি আন্ত:মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এ সময় স্থানীয় সরকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘খোঁড়াখুঁড়ির সাথে অনেক মন্ত্রণালয় ও দপ্তর সংশ্লিষ্ট। যে কেউ খোড়াখুড়ি করতে গেলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।’ 

আসিফ মাহমুদ বলেন, ‘পানি ছিটানোর পরিমাণ বাড়ানো হবে। মাসে ৫৪০ ট্রাক পানি ছিটানো হয়। নির্মাণ সামগ্রী যেন ঢেকে পরিবহন নিশ্চিত করতে হবে। খাস জমিতে পার্ক করা হবে। বর্ষা মৌসুম আসার আগ পর্যন্ত বায়ু দূষণ রোধে টাস্কফোর্স করা হবে।’

রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ সোমবার গুলশানস্থ কাতার দূতাবাসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন স্থানীয়...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান ব্রিগ. জেন. (অব) আব্দুল হক। 
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর