পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম

রাজধানীর পিলখানা (তৎকালীন বিডিআর সদরদপ্তর) হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধানসহ ৫৮ জনকে আসামি করা হয়। স্বজনদের অভিযোগ, বিডিআর বিদ্রোহ নয়, ৫৭ সেনা কর্মকর্তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিতে এ পদক্ষেপ বলেও জানান তারা। 

২০০৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যার শিকার হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। এ ঘটনায় ১৫ বছর পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করলেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবার। আসামি করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সামরিক সচিব তারেক আহমেদ সিদ্দিকী, সেনাপ্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনকে।

স্বজনদের অভিযোগ, এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। যা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। ঘটনাটি বিডিআর বিদ্রোহ বলে সত্য আড়াল করা হয়েছে।

এ সময় হত্যার শিকার তৎকালীন বিডিয়ারের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ, কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদৌসী, কর্নেল কুদরত এলাহীর ছেলে সাকিব রহমানসহ ১৫-২০ জন নিহত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার নেপথ্যে বিডিআর বিদ্রোহ নয় বরং বিষয়টি পরিকল্পিত ছিল বলে দাবী করেন কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি।

মেহরিম ফেরদৌসি বলেন, ‘যারা পরিকল্পনা করে মেরে পুড়ানোর ব্যবস্থা করে। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে ড্রেনে ফেলে। পরিবারদেরকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে কঠোর গার্ডে নেয় এবং বাচ্চাদেরকে বুট দিয়ে লাথি দিতে দিতে নিয়ে যায়। আপনরা অনেক কিছুই জানেন না যে, আমাদের সাথে কী হয়েছে।’  

মেহরিম ফেরদৌসি বলেন, ‘এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলবেন? এর তদন্ত করলেই সত্যতা বের হয়ে আসবে এবং এটি জনসম্মুখে প্রকাশ করতে হবে। আমরা আজও জানি না কিংবা আমাদের সন্তানরাও জানে না কী কারণে উনাদের হত্যা করা হয়েছে। তাদের হত্যা করার জন্য কোনো একটি কারণ তো থাকতে হবে।’

নিহত পরিবারের অভিযোগ, সেনা ও বিডিআরকে দুর্বল করে দেশের সার্বভৌমত্ব সংকটের মুখে ফেলতে এ হত্যাকাণ্ড। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রণালয় যে কমিটি করতে চেয়েছে সেটি আন্তর্জাতিক মানে করার দাবি জানিয়েছে স্বজনরা।  

প্রথম তদন্ত কমিটির সদস্য ব্রিগেডিয়ার হাসান নাসির বলেন, ‘আগের কমিশন ছিল সচিব পর্যায়ের। এবার কমিশন হতে হবে আরও উচ্চ পর্যায়ের। বিচারক থাকতে হবে, বিচার বিভাগীয় হতে হবে, সেখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, কেননা এটা কোনো আর্মড সংঘাত নয়। সুতরাং এটা মানবতার বিরোধী অপরাধ কি না সেটা জানার জন্য প্রয়োজনে বিদেশ থেকেও অভিজ্ঞদের নিয়ে আসতে পারি।’

বিডিআর হত্যা মামলায় ৫৫৮ জওয়ানকে সাজা দেয় বিচারিক আদালত। এর মধ্যে ১৫২ জনকে ফাঁসি এবং ১৬১ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে বিস্ফোরক আইনের মামলা এখনো ঝুলে আছে বিশেষ ট্রাইব্যুনালে। 

ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। আজ রোববার ইন্ডিয়ান...
অটোরিকশার জন্য রাস্তায় হাঁটাও কঠিন এখন। তবুও প্রতিদিন গড়ে ৩ হাজার রিকশা তৈরি হচ্ছে সারা দেশে। একারণে দুর্ঘটনাও বেশি। অনেকে অলিগলি থেকে মহাসড়ক পর্যন্ত বেশিরভাগ দুর্ঘটনার জন্য অটোরিকশাকেই দায়ী করেন...
মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে ২৮ জেলায় ই-বেল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয় চতুর্থ পর্যায়ে আরও ১২ জেলায় অনলাইন ই-বেইল বন্ড পদ্ধতি...
গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীরা বিভিন্ন স্থাপনায় আগুন দিলে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিতে নেতা-কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
রাজধানীর ডেমরা থানার অধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে বোমা সদৃশ দুটি বস্তুর সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে ডিএমপি'র কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) একটি...
জুন মাসের শেষ দিকের কথা! মিরপুরে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের কাছে তিন দিনের মাথায় ইনিংস ব্যবধানে হেরে চরম সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু ঠিক তার কিছুদিন পরেই কী ঘটলো?...
গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর