বিএমডিসি সনদ নিতে আলাদা পরীক্ষা চালুর পরিকল্পনা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১০:১৭ এএম

নার্সিং পাসের পর পরীক্ষা দিয়েই সনদ নিতে হয়। আইনজীবীদের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে। তবে চিকিৎসকেরা এমবিবিএস-বিডিএস পাস করেই পেয়ে যান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ। এবার এমবিবিএস পাসের পর বিএমডিসির সনদ নিতে আলাদা পরীক্ষার কথা ভাবছে বিএমডিসি। পাশাপাশি বিএমডিসি সনদ নবায়েনও পরীক্ষার ব্যবস্থা চালু করতে পারে সংস্থাটি।

বিএমডিসি বলছে, এসব প্রক্রিয়া চালু হবে কয়েক ধাপে। এ নিয়ে এরইমধ্যে আলোচনা হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনেও।

দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে মেডিকেল কলেজ ১০৪টি। প্রতি বছর এমবিবিএস পাস করেন ১১ হাজারের বেশি শিক্ষার্থী। চিকিৎসক হিসেবে পেশা শুরুর আগে নিতে হয় বিএমডিসির সনদ। দেশে কিছু বেসরকারি মেডিকেল কলেজের মান নিয়ে আছে অনেক প্রশ্ন। রাজনৈতিক ও নানা সুবিধায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু বছর শেষে ভালো-মন্দ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন এই পেশায়। এবার এর রাশ টানতে চায় বিএমডিসি। সনদ নেওয়ার আগে দিতে হবে পরীক্ষা। যা অনেক দেশেই চালু আছে।

বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন বলেন, ‘নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রেই বলে দেওয়া হবে যে, মেডিকেল পড়াশোনা শেষের পর চিকিৎসকের বিএমডিসি সনদ নিতে নতুন করে আরেকটি পরীক্ষা দিতে হবে। এতে করে এই পদ্ধতি চালু করতে কোনো বেগ পেতে হবে না।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দীন আহম্মেদ বলেন, ‘চিকিৎসকদের ক্ষেত্রে সারা বিশ্বেই এমন লাইসেন্সের পরীক্ষা চলমান। তবে আমাদের দেশেই শুধু নেই। চিকিৎসার মান উন্নয়নে এই পরীক্ষা চালু করা জরুরি। এতে করে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ কমে আসবে। কারণ একজন চিকিৎসককে সব ধরনের পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েই এই পেশায় আসতে হবে।’

ডা. লিয়াকত হোসেন বলেন, ‘বিএমডিসি সনদ নিতে এবং নবায়নে পরীক্ষা পদ্ধতি চালু হলে শিক্ষার প্রতি আগ্রহ জন্মাবে। এবং সবাই চিকিৎসা শাস্ত্র নিয়ে একটা চিন্তাচেতনার মধ্যে থাকবে। হালনাগাদ জ্ঞান অর্জনের জন্য সবার মধ্যেই একটা তাগিদ থাকবে।’

দেশে বিএমডিসির নিবন্ধিত চিকিৎসক ১ লাখ ৩৮ হাজার। প্রতি পাঁচ বছর পর সনদ নবায়ন করতে হয়।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি...
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার কোনো মানুষকে চিকিৎসার বাইরে রাখবে না। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকার বদ্ধ পরিকর। সরকার চায় না মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যাক।
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং তা সহজে প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকেরা যেন রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার...
পরীক্ষার্থীদের সন্তানতুল্য উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, তাদের ভবিষ্যৎ, স্বপ্ন ও মানসিক অবস্থার গুরুত্ব সরকার গভীরভাবে উপলব্ধি করে। জনগণের নির্বাচিত সরকার হিসেবে শিক্ষার্থীদের জন্য...
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর