ইরানে স্কুলে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম

ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। 

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের প্রথম দিনে কেউ কিছু বুঝে উঠার আগেই ধংসস্তুপে পরিণত হয় ইরানের উপকূলীয় শহর মিনাবে অবস্থিত মেয়েদের একটি স্কুল। মুহূর্তেই ঝড়ে যায় ১২০টি নিষ্পাপ প্রাণ। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও এখনো নিশ্চিত হয়নি জবাবদিহিতা।

প্রায় ৭ মাস পর এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন বলছে, ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। 

জাতিসংঘের তদন্তে স্পষ্ট প্রমাণ মিলেছে গোয়েন্দা তথ্য যাচাই না করেই মিনাব স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিলো যুক্তরাষ্ট্র।  প্রতিবেদনটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। 

তদন্তকারীদের দাবি, দেশটির মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলায় নিহত হন দেড় শতাধিক বেসামরিক মানুষ, যাদের বড় অংশই ছিল শিক্ষার্থী। মিনাব শহরের স্কুলটির পাশাপাশি আরেকটি শহরের ক্রীড়াকেন্দ্রেও আক্রমন করা হয়। জাতিসংঘের মতে, স্কুলে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন।

এদিকে জাতিসংঘের অভিযোগ, সরকারবিরোধী বিক্ষোভে হত্যাকাণ্ড, নির্যাতন, নির্বিচারে আটক ও জোরপূর্বক গুমের মতো কর্মকাণ্ড চালিয়েছে ইরান সরকার। তবে যুক্তরাষ্ট্র ও ইরান কেউই এসব অভিযোগের বিষয়ে মন্তব্য করেনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
ইরান যুদ্ধ ইস্যুতে অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হেগসেথের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতা থমাস ম্যাসি। বার্তা...
৩ বছর পর আবারও সুদের হার বাড়াল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক৩ বছর পর আবারও সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক সাত পাঁচ থেকে ৪ শতাংশের মধ্যে...
ইরান যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর