শেখ হাসিনার নির্দেশেই বিডিআর হত্যাকাণ্ড, দাবি সাবেক সেনা কর্মকর্তাদের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

শেখ হাসিনার নির্দেশেই বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছেন বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা। তাঁরা বলছেন, হত্যার প্রতিবাদ করায় অনেক সেনা কর্মকর্তাই চাকরিচ্যুত হন। অনেককে দেওয়া হয় জঙ্গি তকমা। দুটি তদন্ত কমিটিই প্রতিবেদন দেয় নামকাওয়াস্তে। অভিযুক্ত কর্মকর্তাকে শাস্তির বদলে দেওয়া হয় পুরস্কার। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা ট্রাজেডিতে ৫৭ সেনা কর্মকর্তাসহ  শহীদ হন ৭৪ জন। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর আবারও আলোচনায় এ নির্মম হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও অভিযান চালাতে দেওয়া হয়নি। দ্রুত অভিযানে গেলে বেশিরভাগ সেনা কর্মকর্তা বেঁচে যেতেন। 

জাহাঙ্গীর কবীর নানক ও মির্জা আজমকে পিলখানায় দেখেছেন দাবি করা প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত মেজর জসিম বলছেন, ‘একটা গাড়ি আসছে। গাড়ি থেকে কেউ নামল। নেমে তারা কথা বলছেন। আমি দেখলাম তারা সিভিল লোক। তখন আমার একটু ডাউট হলো, এরা আসলে কারা। কথা বলতে বলতে তারা যখন ঘুরল, দেখলাম জাহাঙ্গীর কবীর নানক ও মির্জা আজম।’ 

সাবেক সেনা কর্মকর্তাদের দাবি, হত্যা করতেই প্রেষণে বিডিআরে নিয়ে আসা হয় দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের। যার পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র। পিলখানা হত্যাকাণ্ডে ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনসহ অনেকেই জড়িত দাবি করে সাবেক সেনাকর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম বলেন, ‘কর্নেল গুলজারের মতো অফিসার এবং কর্নেল ইয়াহিয়াসহ আরও ভালো ভালো অফিসার ছিলেন, যারা ঐ মুহূর্তে সেনাবাহিনীর সবচেয়ে ব্রিলিয়ান্ট। তাদের সবাইকেই হুট করে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল।’

সেনানিবাসে শেখ হাসিনার সামনে বিডিআর হত্যার প্রতিবাদ করায় শতাধিক সেনা কর্মকর্তাকে বদলি ও  চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ। এমনকি জঙ্গি মামলায় ফাঁসানো হয় বেশ কয়েকজনকে।

ভুক্তভোগী সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম বলেন, ‘আমাদের ৬ জনকে চাকরিচ্যুত করা হয়। আরও অনেক বছর বিভিন্ন অফিসারকে চাকরিচ্যুত করা হয়।’  

পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সেনাবাহিনী ও জাতীয় কমিটির প্রতিবেদনও দেওয়া হয় নামকাওয়াস্তে। অভিযুক্ত কর্মকর্তাকে পুরস্কৃত করা হয় বলেও দাবি ভুক্তভোগীদের। লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম বলেন, ‘কর্নেল শামস তো এই বিডিআর হত্যাকাণ্ডের দুইদিন কয়েকবার বাইরে গিয়েছিলেন। আমরা সবাই জানতাম, সে একজন মেইন ক্রিমিনাল। পরবর্তীতে যে মামলা চলে, সেই মামলাতে তিনি শুধু একবার গিয়েছিলেন। গিয়ে উনি উনার কথা বলে চলে আসছেন। হি ওয়াজ রিওয়ার্ডেড।’

প্রত্যক্ষদর্শী অনেক বিডিআর সদস্যকে জেলখানায় হত্যা করা হয় বলেও অভিযোগ সাবেক সেনা কর্মকর্তাদের। 

গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ কর্মকর্তারা। আজ রোববার ইন্ডিয়ান...
শামা ওবায়েদ ইসলাম বলেন, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে...
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সম্ভাব্য এ সফর ঘিরে দুই...
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার পরিবর্তনে যে স্বপ্ন ও দায়িত্ব আমাদের দিয়েছেন, তা বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করছে। আগামী দুই...
মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে একটি এলএনজি স্টেশন নির্মাণের ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এই এলএনজি পাইপলাইনের মাধ্যমে মোংলায় এনে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা...
রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিও'র যৌথ অভিযানে বোমা সদৃশ বস্তুসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়...
জুন মাসের শেষ দিকের কথা! মিরপুরে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের কাছে তিন দিনের মাথায় ইনিংস ব্যবধানে হেরে চরম সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু ঠিক তার কিছুদিন পরেই কী ঘটলো?...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর