প্রধান উপদেষ্টা অবশ্যই থাকছেন: পরিকল্পনা উপদেষ্টা 

আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:২১ পিএম

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার একনেক বৈঠক শেষে অনুষ্ঠিত অনির্ধারিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা অবশ্যই থাকছেন। তিনি চলে যাবেন বলেন নাই। তিনি বলেছেন, আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্ট হচ্ছে। ফলে আমরা সবাই প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেছি। এখন সেগুলো সমাধান করে আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবো।’

গত বুধবার ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার–উজ–জামানের দেওয়া কিছু বক্তব্য গণমাধ্যমে প্রকাশ পায়। অনুষ্ঠানে সেনাপ্রধান, এ বছরের ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন শেষ করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন বলে এই প্রতিবেদনগুলোতে দাবি করা হয়। 

এর পরদিন উপদেষ্টা পরিষদের এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের পদত্যাগের ভাবনার কথা জানান। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার থেকেই নানা মহলে আলোচনা শুরু হয়। ওইদিন রাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৈঠক শেষে তিনি বিবিসি বাংলাকে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন। 

উদ্বুদ্ধ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

গত শুক্রবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তার ফেসবুকে লেখেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে।’

অবশ্য এরপর পরই তিনি সেই লেখাটি তুলে নেন। নতুন একটি পোস্টে ফয়েজ আহমদ লেখেন, ‘ডিসক্লেইমার। মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে। ধন্যবাদ সহ।’

একই দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চায়নি। পদত্যাগের ইচ্ছা তার ব্যক্তিগত বিষয়। প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে গেলে রাষ্ট্র পরবর্তী করণীয় ঠিক করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এ পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের। সংস্থাটি বলছে, উন্মুক্ত...
অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন। আজ বুধবার দুপুরে ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত...
অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর