বার কাউন্সিলে ৩০০ শিক্ষার্থীকে পাস করানোর সুপারিশ এসেছিল: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:৫১ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এবারের বার কাউন্সিলের পরীক্ষায় (এমসিকিউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ৩০০ শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার সুপারিশ করেন কিছু আইনজীবী ও রাজনৈতিক নেতারা। সেগুলি নাকচ করে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি বার কাউন্সিল তৈরি করছি যাতে এই আইন পেশাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।’

সোমবার বিকেলে মৌলভীবাজার আইনজীবী সমিতির ২নং বার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আগে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার সিস্টেমে বড় ধরনের দুর্নীতি হতো। দুর্নীতির সমস্ত গলিপথ বন্ধ করে দিয়েছি। পরীক্ষার সিস্টেমে কোনো দুর্নীতি হবে, দুর্নীতির অংশীজন হিসেবে আমি থাকব, সে কারণে আমি আইনজীবী হইনি।’ 

জুলাই আন্দোলনের বছর পূর্তিতে নিহত ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘আমরা জুলাই গণহত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ বিচার হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চাই না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বিচারকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বিচার প্রক্রিয়াকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছি। এই বিচারকে কখনো কলঙ্কিত করে শহীদদের আত্মার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। ন্যায় বিচার প্রতিষ্ঠায় যতগুলো প্যারামিটার আছে সমস্ত প্যারামিটার ধরে আমরা হাঁটছি।’ 

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ কাছে অঙ্গীকারবদ্ধ ও জুলাই শহীদদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। জুলাই গণহত্যার বিচার করব, মানবতাবিরোধী অপরাধের বিচার করব।’ 

এই বিচার প্রক্রিয়ায় যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় এবং বিচার প্রক্রিয়ায় কলঙ্কজনক অধ্যায় রচনার চেষ্টা করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন মো. আসাদুজ্জামান। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মৌলভীবাজার জজ আদালতের বিচারক (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এনায়েত কবির সরকার, মৌলভীবাজার পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বার কাউন্সিলের সদস্য (ডি অঞ্চল) আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিন প্রমুখ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে এসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপির জেলা ও...
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম সিলেট সফর।
দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে তিনি সিলেট সফরে যাবেন তিনি।
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় হোটেলটির পার্কিং এলাকা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি জাতীয় স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই প্রতিযোগিতার...
বিশ্ববাজারে আজও বেড়েছে জ্বালানি তেলের দাম। অয়েল প্রাইজ ডট কমের সবশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৪ ডলার ৭০ সেন্ট ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ ট্রিলিয়ন ডলারে। একইসঙ্গে বাড়ছে সুদের বোঝা। শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তলিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের এক...
লোডিং...

এলাকার খবর