জরুরি অবস্থা নিয়ে নতুন বিধান তৈরিতে ঐকমত্য 

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৪:১৭ পিএম

জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার রোধে নতুন বিধান তৈরিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে এ ঐকমত্য হয়। 

রোববারের আলোচনা সূচিতে ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা ঘোষণা। 

সভার শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘মৌলিক বিষয়গুলোয় আলোচনা চলছে। চলতি সপ্তাহেই আলোচনার সুনির্দিষ্ট অগ্রগতির আশা করা হচ্ছে। দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির দিকে এগিয়ে যাওয়াই লক্ষ্য।’ 

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে যেকোনোভাবেই একটা যৌক্তিক জায়গায় আসতে চায় কমিশন। বড়জোর সেটা ৩১ জুলাই হতে পারে। 

সভায়, জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সংবিধানের ১৪১ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐকমত্য কমিশন। পরে এতে রাজনৈতিক দলগুলোও একমত হয়।

এর আগে গত বৃহস্পতিবার অনেক বিষয়ে ভিন্নমত থাকলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একমত হয় দলগুলো।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু কিছু রাজনৈতিক দল এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের। সংস্থাটি বলছে, উন্মুক্ত...
অপরাধীর কোনো রাজনৈতিক বা সামাজিক অবস্থান বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন। আজ বুধবার দুপুরে ডিএমপি'র মিডিয়া সেন্টারে আয়োজিত...
অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর