এই দেশ সবার, একসাথে শান্তিতে বসবাস করব: সেনাপ্রধান 

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

এই দেশ সবার এবং এখানে সবাই শাস্তিতে বসবাস করবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খানও উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান বলেন, ‘আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, সেই সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব। এই দেশ সবার, আমরা একসাথে এ দেশে শান্তিতে বসবাস করব।’ 

এসময় সেনাপ্রধান জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা ধর্মীয় সব উদযাপনে দেশবাসীর পাশে রয়েছেন। 

পরে মিছিলটি ঢাকার বাহাদুর শাহ পার্কে উদ্দেশে রওনা হয়। 

শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্ম অনুসারে এই দিন জন্ম দেন ভগবান শ্রী কৃষ্ণ। জন্মাষ্টমী উদযাপনে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ-জাতির মঙ্গল কামনায় হয় শ্রীশ্রী গীতাযজ্ঞ। 

এদিকে, জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

রাজধানীর স্বামীবাগে রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে ও বিশ্রামে রয়েছেন।
যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে করা হয়েছে নানা আয়োজন।
স্বাধীনতার এত বছর পরও আমরা দ্বিতীয় কোনো রিফাইনারি বা তেল শোধনাগার তৈরি করতে পারিনি, যা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। বর্তমান বিশ্বে জ্বালানি নিরাপত্তার...
আত্মশুদ্ধি আর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষায় আবারও শুরু হতে যাচ্ছে পবিত্র হজযাত্রা। বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মুসল্লির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও রওনা হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ।...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর