আটকে গেছে রোহিঙ্গাদের ভাসানচর সরানোর প্রকল্প

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম

আটকে গেছে রোহিঙ্গাদের ভাসানচরে সরানোর প্রকল্প। ধারণক্ষমতা এক লাখ হলেও চার বছরে কক্সবাজার থেকে গেছে মাত্র ৩৭ হাজার। বর্তমান সরকার প্রকল্পটিকে গুরুত্ব না দেওয়ায় প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। মানবাধিকার কর্মীরা বলছেন, সংকট সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনই মূল লক্ষ্য হওয়া উচিত। 

২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়। শেষ গেছে ২০২৪ সালের অক্টোবরে। ৩৭ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হলেও পালিয়েছে ৭ হাজার। এরপর থেকে আটকে আছে প্রকল্পটি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেন, ‘রিলোকেশনের ব্যাপারে সরকারের কাছ থেকে নতুন করে আর সম্মতি পাওয়া যায়নি। কারণ সরকার মনে করছে, ভাসানচর প্রজেক্ট একটি ব্যর্থ প্রকল্প। জাতিসংঘসহ যেসব আন্তর্জাতিক সাহায্যকারী প্রতিষ্ঠান রয়েছে তারাও আর আগ্রহ দেখাচ্ছে না। রোহিঙ্গা রেসপন্স প্রজেক্টে যে অআর্থিক সংকট দেখা দিয়েছে, তাদের পক্ষেও সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। কক্সবাজারে যদি একজনের পেছনে ১০০ টাকা খরচ হয়ম, ভাসানচরে সেই খরচ দাঁড়ায় ১৩০ টাকার বেশি।’

বিগত সরকারের পদক্ষেপটি বাস্তবসম্মত ছিল না দাবি করে মানবাধিকার কর্মীরা বলছেন, স্থানান্তরের বিষয়ে প্রথম থেকেই আপত্তি ছিল। এতে রোহিঙ্গা সমস্যা কমবে না, বরং বাড়বে।

মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, ‘এই প্রজেক্ট যে ব্যর্থ হয়েছে তার বড় প্রমাণ, মানুষ সেখানে থাকতে চাইছে না। তারা চুরি করে হলেও ফিরে আসছে। রিলোকেশন কনসেপ্ট থেকে বের হয়ে এসে আমাদের ফোকাস দিতে হবে রোহিঙ্গাদের কীভাবে তাদের নিজ দেশে পাঠানো যায় সেদিকে। এখন আমাদের ভাবতে হবে এই রোহিঙ্গাদের কীভাবে সম্মানের সঙ্গে নিজ দেশে পাঠানো যায়।’

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারকে আন্তর্জাতিক মহলের ওপর চাপ সৃষ্টির তাগিদ দিয়েছেন মানবাধিকারকর্মীরা।

নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।  শনিবার সন্ধ্যায়...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
বিএনপি সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
খাগড়াছড়িতে মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর