সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, দেশেই আছেন সামিরা ও ডন 

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর তাঁর মামলার নতুন মোড়। সাবেক স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন দেশে আছেন বলে জানিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে নতুন হত্যা মামলা করেছেন সালমানের মামা, যেখানে আসামি করা হয়েছে ১১ জনকে, তাঁদের মধ্যে রয়েছেন আজিজ মোহাম্মদ ভাইও।

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১০:০৬ এএম

চিত্রনায়ক সালমান শাহের হত্যা মামলার আসামি সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন দেশেই আছেন। একথা জানিয়েছে পুলিশ। তবে, তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি। এ পর্যন্ত ৪টি তদন্ত সংস্থা সালমানের মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে প্রতিবেদন দিলেও নতুন করে হত্যা মামলা করেছেন তাঁর মামা। 

সালমান শাহ, ২৯ বছর ধরে যার মৃত্যু রহস্যই হয়ে রয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় করা মামলা এ পর্যন্ত তদন্ত করেছে পুলিশের ৪টি সংস্থা। তাদের সবাই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। তবে সবশেষ ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা। 

মামলায় আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, তাঁর বন্ধু চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন, বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন।  

সালমান শাহর মরদেহে রক্তের দাগ দেখার অভিযোগ করেন তাঁর মা। এ নিয়ে কথা বলেন ময়নাতদন্তের দায়িত্বে থাকা মর্গ সহকারী। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সহকারী মোহাম্মদ সেকেন্দার বলেন, ‘ওই সময়ে গলায় যে দাগ ছিল সেগুলো নোট করা হয়। পুরো বডির সিমটম নোট করার পর নিখুঁতভাবে ডাক্তার ময়নাতদন্ত করেছেন। পোস্টমর্টেমে আমাদের যেখানে যেখানে নিয়ম কাটার, সেটা করে সম্মানের সহিত সেলাই করে দিয়েছি।’

মরদেহে রক্ত থাকার বিষয়ে এই মর্গ সহকারী বলেন, ‘মৃত্যুর আগে রক্ত থাকলে সেটার ছবি নিশ্চয়ই আছে, কেউ যদি তুলে থাকে ওইটা একটা ডকুমেন্ট। আর ময়নাতদন্তের পর রক্ত লাগলে এইটাতে কিছু করার নাই।’

এদিকে ১৯৯৭ সালে এক আসামির জবানবন্দি ঘিরে মামলা নতুন মোড় নিয়েছে। মামলার ১১ নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ জানান, সালমানকে হত্যার পর আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথাও স্বীকার করেন রেজভি।

চিত্রনায়ক সালমান শাহ। ছবি: ফাইল ছবিপুলিশ বলছে, সামিরা ও ডন দেশেই আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা না গেলেও তদন্ত চলছে। 

ডিএমপি ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘যাদের বিরুদ্ধে এজাহারে নাম রয়েছে তদন্তের স্বার্থে আমরা তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছি। অবস্থান শনাক্ত করতে পারলে হয়তো আমরা তাদের কাছ থেকে মামলার তদন্তের জন্য তথ্য সংগ্রহ করতে পারব। এ ক্ষেত্রে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হবে।’

আসামিদের দেশত্যাগে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত মঙ্গলবার সামিরার আগাম জামিনের জন্য উচ্চ আদালতে যান তাঁর স্বামী।

১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ইনডিপেনডেন্ট...
দেড় বছরের তদন্ত শেষে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলার প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে শেখ হাসিনা, বেনজীর, কয়েকজন সাংবাদিকসহ ৪২ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে।...
রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রতিটি মামলা আইনি দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর