যেসব এলাকাকে ‘পানি সংকটাপন্ন’ ঘোষণা করল সরকার

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম

পানি সংকটাপন্ন এলাকার সুষ্ঠু পানি ব্যবস্থাপনা এবং জলাধার বা পানি ধারক স্তরের সুরক্ষায় নির্দিষ্ট সময়ের জন্য উত্তর-পশ্চিমাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকা ‘পানি সংকটাপন্ন’ হিসেবে ঘোষণা করা হয়েছে। যথাযথ অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা বা জরিপের ফলাফলের ভিত্তিতে সম্প্রতি এ বিষয়ক সরকারি গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশের উত্তর-পশ্চিম হাইড্রোলজিক্যাল অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ২৫টি উপজেলার ৪৭টি ইউনিয়ন ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’, ৪০টি ইউনিয়ন ‘উচ্চ পানি সংকটাপন্ন’ এবং ৬৬টি ইউনিয়ন ‘মধ্যম মাত্রার পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার পটিয়া পৌরসভার পাঁচটি মৌজা ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’ এবং তিনটি মৌজা ‘উচ্চ পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উপজেলার তিনটি ইউনিয়নের সাতটি মৌজা ‘অতি উচ্চ পানি সংকটাপন্ন’, নয়টি ইউনিয়নের ২৭টি মৌজা ‘উচ্চ পানি সংকটাপন্ন এলাকা’ এবং আটটি ইউনিয়নের ৩০টি মৌজা ‘মধ্যম পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পানি সংকটাপন্ন এলাকার জন্য প্রতিপালনীয় নির্দেশনাসমূহ:

  • পানি সংকটাপন্ন এলাকায় 'বাংলাদেশ পানি আইন, ২০২৩' এর ধারা ৩ ও ১৮ অনুযায়ী পানি সম্পদের অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার যথাযথভাবে অনুসরণ করতে হবে।
  • খাবার পানি ব্যতীত অন্য কোনো কারণে নতুন করে নলকূপ স্থাপন ও ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং খাবার পানি সরবরাহ ছাড়া অন্য কোনো কারণে বিদ্যমান নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ থাকবে।
  • ভূগর্ভস্থ পানি নির্ভর শিল্প বা প্রতিষ্ঠান স্থাপন করা যাবে না।
  • খাল, বিল, পুকুর, নদী তথা কোনো জলাধারের শ্রেণি পরিবর্তন করা যাবে না এবং জলাশয়গুলো জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখতে হবে।
  • জনগণের ব্যবহারযোগ্য খাস জলাশয় ও জলমহালসমূহ ইজারা প্রদান নিরুৎসাহিত করতে হবে।
  • জলস্রোতের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত করা যাবে না।
  • কোনো জলাধারের সমগ্র পানি আহরণ করে নিঃশেষ করা যাবে না।
  • ভূমি এবং পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে পারে এমন কাজ করা যাবে না।
  • নদী-জলাশয়-লেক-জলাভূমিতে বসতবাড়ি, শিল্প প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের তরল ও কঠিন অপরিশোধিত বর্জ্য নির্গমন ও দূষণ করা যাবে না।

এছাড়া, অধিক পানি নির্ভর ফসল উৎপাদন নিরুৎসাহিত করতে হবে এবং পর্যায়ক্রমে পানি সাশ্রয়ী ফসলের আবাদ বৃদ্ধি করতে হবে। জনসাধারণের সুপেয় পানি ও গৃহস্থালি কাজে পানি ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় অন্যান্য নির্দেশনাও প্রদান করা যাবে।

এই সকল নির্দেশনা প্রতিপালন করা বাধ্যতামূলক। নির্দেশনা লঙ্ঘন ‘বাংলাদেশ পানি আইন, ২০২৩’ এর ধারা ২৯ এবং সংশ্লিষ্ট অন্যান্য ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
স্টার্টআপের জন্য তরুণ উদ্যোক্তাদের সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোগের বিকাশে ৫ কোটি টাকা পর্যন্ত তহবিল দেওয়া হবে।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর