দিন দিন জটিল হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া, মত বিশ্লেষকদের

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন দু-চার-পাঁচ বছরের নয়। এ ইতিহাস শত বছরের। মাতৃভূমিতেই তারা পরিচয়হীন। এরই জেরে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির।

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪০ এএম

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর আশা এখন তলানিতে। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনও বলছে, দিন দিন জটিল হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। এমন বাস্তবতায় রোহিঙ্গাদেরই বিশ্বমঞ্চে যাওয়ার মতো নেতৃত্ব গড়তে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। এতে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ সহজ হবে।

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন দু-চার-পাঁচ বছরের নয়। এ ইতিহাস শত বছরের। মাতৃভূমিতেই তারা পরিচয়হীন। এরই জেরে বাংলাদেশ এখন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির।

২০১৭ সালের ২৫ আগস্ট, রাখাইনে নির্মম নির্যাতন ও গণহত্যার মুখে লাখ লাখ বাসিন্দা কক্সবাজারে পালিয়ে আসে। এরপর কেটে গেছে আট বছর। আন্তর্জাতিক তৎপরতা, জাতিসংঘের নানা উদ্যোগেও প্রত্যাবাসনে কার্যকর কিছু হয়নি। এরমধ্যেই সশস্ত্র বিদ্রোহে লণ্ডভণ্ড মিয়ানমার। ফলে রোহিঙ্গাদের নিজদেশে ফিরে যাওয়াটাও অনিশ্চয়তার মুখে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, দিন-দিন জটিল হচ্ছে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া। সবকিছুর পরও প্রচেষ্টা অব্যাহত রাখছে বাংলাদেশ। 

মিজানুর রহমান বলেন, আমাদের সক্ষমতার মধ্যে সবকিছুই করা হচ্ছে। বাকিটার সমাধান বাংলাদেশের হাতে নেই। রাখাইন এখানে মূল বিষয়। এর বাইরে আছে রোহিঙ্গারা নিজেরা। 

রোহিঙ্গারা মূলত আঞ্চলিক স্বার্থ ও ভূ-রাজনীতির বলি হচ্ছে। অস্থিত্ব রক্ষায় তাদেরই এগিয়ে আসতে হবে বলে মত বিশ্লেষকদের। এজন্য গড়তে হবে, বিশ্বমঞ্চে আওয়াজ তোলার মতো নেতৃত্ব।

অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক আসিফ মুনীর বলেন, জনসংখ্যা যত বাড়বে, চাপ তত বাড়তেই থাকবে। রোহিঙ্গারা নিজেরা এগিয়ে এলে বিভিন্নজন সহাতয়তার চেষ্টা করতে পারে। 

সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলেছে নিশ্চিহ্ন করে দেয়ার জন্যই। তাই এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসতে আরও দেরি করলে, ইতিহাসে শুধু রোহিঙ্গা নামটিই রয়ে যাবে বলে শঙ্কা বিশ্লেষকদের।

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতি, প্রযুক্তি, শিক্ষা ও...
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করে মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে...
প্রস্তাবিত মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডরের বিষয়টি এখনও আলোচনা পর্যায়েই আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর মিয়ানমার ও চীন সফর নিয়ে পররাষ্ট্র...
চুক্তিটি মিয়ানমার এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (৩ হাজার ১৬২ কোটি টাকা) মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর